রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে ২৫ দোকানে বাকী খেয়ে টাকা না দিয়ে উল্টো থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৪ পিএম
হাজীগঞ্জে ২৫ দোকানে বাকী খেয়ে টাকা না দিয়ে উল্টো থানায় অভিযোগ

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পালিশারা বাজারে দ্বিতল ভবনের মালিক ও প্রবাসী মোঃ ইয়াছিনের বিরুদ্ধে বাজার ব্যবসায়ীদের হয়রানি, জালিয়াতি ও মাতলামির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে পালিশারা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা।

গত এক দশকেরও বেশি সময় ধরে পালিশারা বাজারের প্রায় ৩০ জন ব্যবসায়ীর ৫ লক্ষাধিক টাকা বাকী নিয়ে ফেরত দিচ্ছে না প্রতারক ইয়াসিন। পাওনা টাকা ফেরত না দিয়ে পাওনাদারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মামলার হুমকী দিয়ে আসছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন পালিশারা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ।

২২ সেপ্টেম্বর সোমবার পালিশারা মধ্য বাজার চৌরাস্তায় সংবাদ সম্মেলনে হাজীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি হাছান মাহমুদ।

সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন পালিশারা বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন পাটওয়ারী সহ অর্ধশতাধিক পাওনাদার ব্যবসায়ী।

Model Hospital

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রতারক ইয়াছিন এক সপ্তাহ পূর্বে একটি সালিশী বৈঠকে পাওনা টাকা দিবে না বলে পাওনাদারকে ও মধ্যস্তকারীদের মামলার হুমকী দেয়। পরবর্তীতে হাজীগঞ্জ থানায় পালিশারা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সহ কয়েকজনের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা চাঁদা দাবীর লিখিত অভিযোগ করে। যাহা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীণ ও হয়রানিমূলক। এই দিকে পালিশারা বাজার ব্যবসায়ীরাও বিষয়টিকে আমলে নিয়ে ইয়াসিনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় আরেকটি প্রতারণার অভিযোগ দায়ের করেছে। এই বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত সমাধানের ব্যবস্থার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্রতারক ইয়াসিন প্রবাস থেকে ২-৩ মাস পরপরই দেশে আসে। ওই সময় স্থাণীয় যুবকদের নিয়ে মাদকের সাথে জড়িত হয়। প্রায়ই মাতলামি করে ব্যবসায়ীদের হয়রানি করে।

সংবাদ সম্মেলনে হাজীগঞ্জ প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুর আলম পাটওয়ারী, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ্, প্রচার সম্পাদক হুমায়ূন কবির, কার্যকরি সদস্য কামরুজ্জামান টুটুল, খন্দকার আরিফ সহ অন্যান্য সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।