সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে  কেন্দ্রীয় বিএনপির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী

বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের পক্ষে কাজ করেছে

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৭ পিএম
বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের পক্ষে কাজ করেছে

ফরিদগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী।

রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির প্রচার কার্যক্রমের অংশ হিসেবে কেন্দ্রীয় বিএনপি’র সদস্য মোতাহার হোসেন পাটওয়ারীর উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করেন।

১৫ নং রূপসা উত্তর, ০৬ নং গুপ্টি পশ্চিম ও ০৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের রূপসা বাজার, আমিরা বাজার ও খাজুরিয়া বাজারসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ শেষে কর্মসূচি শেষ হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফার মূল বিষয়গুলো তুলে ধরা হয়। পথচারী, দোকানদার ও বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দিয়ে নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

Model Hospital

সংক্ষিপ্ত সমাবেশে মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা হলো দেশের জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতীক। জনগণ এ দাবি মেনে নেবে এবং গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত হবে। বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের পক্ষে কাজ করেছে, ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন—বিএনপি নেতা সিরাজুল ইসলাম পাবক, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজান গাজী,  উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তানভির আহমেদ নকিব, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন স্বপন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম সুমন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ, ফরিদগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক পারভেজ আলম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব কামরুল ইসলাম রাড়ি, ৯ নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিলন গাজী, সাধারণ সম্পাদক বাচ্ছু, ১৬ নং ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক আরিফ হোসেন, সদস্য সচিব মাহফুজুর রহমান, ১৪ নং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সবুজ, ১১ নং ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক হাবিব মেম্বার, সদস্য সচিব মাহিন মেম্বার, ৯ নং ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব হেলাল পন্ডিত, ৭ নং ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, ২ নং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রাশেল রানা, ৩ নং ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রাসেল, ছাত্রদলের সভাপতি সভাপতি অনিক হাছান মাছুম বিল্লাহ, ১ নং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আরিফ তরফদার, পৌর এলাকার সদর ছাত্রদলের সভাপতি তানজিল গাজী, ১২ নং ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক সুমন, সদস্য সচিব আনোয়ার, উপজেলা মহিলা দলের নেত্রী শারমিন করিমসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।