বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

কাল ফরিদগঞ্জ-কচুয়া-হাইমচরের চেয়ারম্যানদের শপথ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৪২ পিএম
কাল ফরিদগঞ্জ-কচুয়া-হাইমচরের চেয়ারম্যানদের শপথ

বিশেষ প্রতিনিধি : চাঁদপুর জেলার ৩ উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আগামি ১৬ ফেব্রুয়ারি চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হচ্ছে।

এ দিন সকাল ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ফরিদগঞ্জ -১৩ জন,কচুয়ার ১২ জন ও হা্ইমচর ইউনিয়নের ৪জন মোট ২৯ জন নব-নির্বাচিত চেয়ারম্যানদ্বয়ের শপথবাক্য পাঠ করাবেন।

এছাড়াও উপজেলা কমপ্লেক্স ভবন নির্বাচিত সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন স্ব স্ব উপজেলার নির্বাহী অফিসারগণ।

চাঁদপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের এক সূত্রে ১৩ ফেব্রুয়ারি এ তথ্য জানা গেছে।

Model Hospital

ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের ১৩ জন নির্বাচিত চেয়ারম্যান, ৩৯ জন সংরক্ষিত মহিলা ও ১১৭ জন সাধারণ সদস্য গণের শপথ বাক্য পাঠ করা হবে।

ইউনিয়নগুলো হলো: বালিথুবা পুর্ব ও পশ্চিম, সুবিদপুর পূর্ব ও পশ্চিম,গুপ্টি পূর্ব ও পশ্চিম, পাইকপাড়া উত্তর, গোবিন্দপুর উত্তর ও দক্ষিণ,রুপসা উত্তর ও দক্ষিণ, চরদুখিয়া পূর্ব ও পশ্চিম এ ১৩টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাধারণ আসনের নির্বাচিত সদস্যদের নাম ও ঠিকানা বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা ২৭ জানুয়ারি ২০২২ তারিখে প্রকাশিত হয়েছে।

হইমচরের নীলকমল, আলগি দুর্গাপুর উত্তর ও দক্ষিণ এবং হাইমচর ৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সদস্যদের নাম ও ঠিকানা বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা ১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রকাশিত হয়েছে। সে মোতেবেক ৪ জন নির্বাচিত চেয়ারম্যান,১২ জন সংরক্ষিত মহিলা ও ৩৬ জন সাধারণ সদস্যগণের শপথ বাক্য এ দিন পাঠ করানো হবে।

কচুয়া উপজেলার সাচার ,পাথৈর , বিতারা,পালাখাল মডেল,সহদেবপুর পশ্চিম,কচুয়া উত্তর,কচুয়া দক্ষিণ, কাদলা , কড়ইয়া ,গোহট উত্তর ও দক্ষিণ এবং আশ্রাফপুর এ ১২ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান,নির্বাচিত সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্যদের নাম ও ঠিকানা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যা ২৪ জানুয়ারি ২০২২ তারিখে প্রকাশিত হয়েছে।

তাই উপজেলার ১২টি ইউনিয়নের ১২ জন নির্বাচিত চেয়ারম্যান, ৪৮ জন সংরক্ষিত মহিলা ও ১০৮ জন সাধারণ সদস্যগণের শপথ বাক্য এ দিন পাঠ করানো হবে।

স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ২৮/২ ধারা মোতাবেক প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে চেয়ারম্যানসহ সব সদস্যদের শপথ গ্রহণের নির্দেশ রয়েছে।

স্থানীয় সরকার বিভাগের ইউপি সদস্যের শপথ গ্রহণ বা ঘোষণার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহি অফিসারগণদের ক্ষমতা অর্পণ করা হয়েছে। তাই সে মোতাবেক আদালত আইনগত জটিলতা না থাকলে ফরিদগঞ্জের প্রতিটি ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণের জন্য স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসারগণদের জেলা প্রশাসন উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।

নব-নির্বাচিত চেয়ারম্যান গণের শপথ বাক্য জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পাঠ করাবেন ।

আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:১৫ এম
আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

শারীরিক অসুস্থতা ও মানসিক পরিস্থিতির কারণ দেখিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে চিরতরে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ।

বুধবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমকর্মীদের সাথে মুঠোফোনে বিশেষ তিনি রাজনৈতি থেকে নিজের সরে দাঁড়ানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেন।

বার্তায় চেয়ারম্যান শাহ আলম শেখ স্পষ্ট জানিয়ে দেন, আমি আমার নিজের শারীরিক ও মানসিক সার্বিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের পর থেকে দেশের কোনো রাজনৈতিক দলের সাথেই আমার আর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক কিংবা সংশ্লিষ্টতা নেই।

জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ আলম শেখ। ওই নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীকে ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার অপরাধে তৎকালে দল থেকে তাঁকে আজীবন বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি দলীয় কোনো পদ-পদবিতে আর ফিরে আসেননি।

Model Hospital

অবশেষে বুধবার (৭ অক্টোবর ২০২৬) রাতে রাজনৈতিক অঙ্গন থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেওয়ার এই ব্যক্তিগত ঘোষণা দেন তিনি।