রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

৩১ দফা আমাদের সংকল্পের প্রতিফলন-হুমায়ুন কবির

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭:০৯ পিএম
৩১ দফা আমাদের সংকল্পের প্রতিফলন-হুমায়ুন কবির
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির বেপারীর পক্ষে ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের টোরা মুন্সীরহাট, কামতা বাজার ও আশপাশের এ লিফলেট বিতরণে অংশ নেন স্থানীয় নেতা-কর্মীরা।
এ সময় ভার্চুয়ালী ৩১ দফার তাৎপর্য তুলে ধরে হুমায়ুন কবির বেপারী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়ের ভিত্তিতে শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকারবদ্ধ। আমাদের ৩১ দফা কর্মসূচি দেশের প্রতিটি মানুষকে সমান সুযোগ, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত।
তিনি আরও বলেন, আমরা চাই গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী হোক, অর্থনীতি সমৃদ্ধি ও কর্মসংস্থানে এগিয়ে যাক, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন নিশ্চিত হোক। দুর্নীতি ও অনিয়ম দূরীকরণ, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার।

৩১ দফা আমাদের সংকল্পের প্রতিফলন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি ও সুশাসনের পথে এগোতে পারবে। দেশের মানুষকে একত্রিত হয়ে এই অভিযানে অংশগ্রহণের আহ্বান জানাই।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাংস্কৃতিক দলের আহবায়ক আবুল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব নজির আলী খান, সদস্য জুলহাস মিয়া, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন বাপ্পি, সাংস্কৃতিক দল নেতা লিটন গাজী, জাকির খান, মুসা গাজী,
জিহাদ খান, সজিব বেগ, খাজা আহমেদ গাজী, মিন্টু মিয়া, সুজন আহমেদ, জুয়েল হোসেন, মো. আলম, মো. ইয়াছিন শেখ, এমরান হোসেন, মানিক হোসেন, মেহেদী হাছান, বেলাল হোসেন ভূঁইয়া, মো. সোবহান, আবুল কাশেম, সোহেল ভূঁইয়া প্রমূখ।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।