রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায়

ফরিদগঞ্জের বড় সমস্যা মাদক : ইউএনও সেটু কুমার বড়ুয়া

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:২১ পিএম
ফরিদগঞ্জের বড় সমস্যা মাদক : ইউএনও সেটু কুমার বড়ুয়া

ফরিদগঞ্জ উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বক্তব্য রাখছেন ইউএনও সেটু কুমার বড়ুয়া।

ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়ছে।
সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমি এই উপজেলা কিছুদিন পুর্বে যোগদান করেছি। এসেই কিছু কিছু ঘটনার সম্মুখিন হয়ে একথা বুঝেছি মাদক এই এলাকার একটি বড় ধরনের সমস্যা। এছাড়া চুরিসহ বেশ কিছু সমাজিক অপরাধ রয়েছে যেগুলো মোকাবেলা করতে আমাদের সকল পর্যায়ের লোকজনকে একত্রিত হতে হবে। যাতে আমরা জণগনের মাঝে এসব অপরাধ দুর করতে আরো বেশি সচেতনা বৃদ্ধি করতে পারি। কারণ এত বড় একটি উপজেলায় পুলিশ ও জনপ্রতিনি এবং প্রশাসনের একার পক্ষে অপরাধ নির্মূল করা কষ্টকর। তাই সমাজের সকল পর্যায়ের সকল পেশার লোকজন এগিয়ে আসেন, তবে সফলতার মুখ দেখতে পাবো।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান , প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ইউপি চেয়ারম্যানদের মধ্যে শাহ আলম শেখ, মো. জসিম উদ্দিন স্বপন, শাহজাহান পাটওয়ারী, বেলায়েত হোসেন, মহসীন হোসেন, এইচ এম হারুন প্রমুখ।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্যানেল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।