সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মায়া চৌধুরীর মতলব উত্তরে আগমন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৩৭ পিএম
মায়া চৌধুরীর মতলব উত্তরে আগমন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি, মতলব উত্তর : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এর মতলব উত্তরে আগমন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আইউব আলী গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন সুফল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লাহ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক আইউব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, গাজী ইলিয়াসুর রহমান, অর্থ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সেলিম সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মাষ্টার, তথ্য গবেষণা সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল আমিন বোরহান, সদস্য ও মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হক চৌধুরী বাবুল, লিয়াকত আলী, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন বেপারি, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সেলিম মিয়া, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম শরীফ সরকার, এখলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লা, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অমৃত লাল নাগ, মতলব উত্তর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু, শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মঈনুদ্দিন বেপারী মিলন, ছেংগারচর পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সরকার।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের মায়ের মৃত্যুতে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যৌথ সভায় গভীর শোক প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এম
হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বাদশ ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আসাদ পাঠান।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্বাদশ ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আসাদ পাঠান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যোগ, সাংগঠনিক প্রচেষ্টা ও সুন্দর আয়োজনের ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত। ভবিষ্যতেও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

Model Hospital

পরিশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ভূমিকা রাখা হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসাদ পাঠান।