পাঁচ দিন ধরে নিখোঁজ ফরিদগঞ্জের ফজলুর হক
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মানুরী গ্রামের এক তরুণ পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, স্থানীয় বাজারে যাওয়ার কথা বলে তিনি বের হওয়ার পর আর বাসায় ফেরেননি।

নিখোঁজ তরুণের নাম মো. ফজলুর হক। তাঁর বাবার নাম মো. মহিবউল্যা এবং মা মাহফুজা বেগম। বাড়ি ফরিদগঞ্জ উপজেলার ফকিরবাজার সংলগ্ন মানুরী গ্রামের সৈয়দ বাড়িতে।

পরিবারের সদস্যরা জানান, গত রবিবার রাত ৯টার দিকে ফজলুর হক বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। যাওয়ার সময় তিনি বলেন, “তাড়াতাড়ি ফিরে আসব।” কিন্তু এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবার ও আত্মীয়স্বজন আশপাশের বাজার, আত্মীয়ের বাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। তাঁরা এখন ফজলুর হকের নিরাপদ ফিরে আসার অপেক্ষায় আছেন।

ফজলুর হকের বড় ভাই জানান, “আমরা থানায় বিষয়টি জানিয়েছি। কেউ যদি তাঁর খোঁজ পেয়ে থাকেন, দয়া করে যোগাযোগ করুন।”
যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৩০২০৪০৩৪৩





