সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’তে অর্ধ শতাধিক নেতাকর্মীর যোগদান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১২:৩৪ এম
চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’তে অর্ধ শতাধিক নেতাকর্মীর যোগদান

জাতীয় পার্টি ও জাসদের সাবেক নেতা মোঃ শাহ আলম মিজি এবং মশিউর রহমান খোকনের নেতৃত্বে অর্ধ শতাধিক নেতাকর্মী এনসিপি চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী মোঃ মাহবুব আলমের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিয়ে চাঁদপুর জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’তে যোগদান করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে চাঁদপুর প্রেসক্লাবে জাতীয় পার্টি ও জাসদের সাবেক নেতা মোঃ শাহ আলম মিজি এবং মশিউর রহমান খোকনের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী মোঃ মাহবুব আলমের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান মুকুল, হাইমচর উপজেলার প্রধান সমন্বয়কারী, ডিএম আলাউদ্দিন, মতলব উত্তর উপজেলার প্রধান সমন্বয়কারী, মোঃ নবীর হোসেন, মতলব দক্ষিণ উপজেলার প্রধান সমন্বয়কারী, মুফতি মাহমুদ হাসান, চাঁদপুর সদর উপজেলার যুগ্ম-সমন্বয়কারী, সাইফুর রহমান গাজী, চাঁদপুর সদর উপজেলার যুগ্ম-সমন্বয়কারী, আজিজুল হক রাজু, হাইমচর উপজেলার যুগ্ম সমন্বয়কারী, অ্যাডভোকেট আঃ জব্বার, ফরিদগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়কারী।

যোগদানকারীদের স্বাগত জানিয়ে জেলা প্রধান সমন্বয়কারী মোঃ মাহবুব আলম বলেন, “জাতীয় নাগরিক পার্টি দেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায়। জাতীয় পার্টি ও জাসদের মতো দল থেকে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর যোগদান এটাই প্রমাণ করে যে, দেশের মানুষ এনসিপি’র গণমুখী রাজনীতিতে বিশ্বাসী। আমরা আশা করি, নতুন যুক্ত হওয়া এই নেতারা দলের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

Model Hospital

কচুয়ায় বসতঘরে টিন কেটে চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:৪৮ পিএম
কচুয়ায় বসতঘরে টিন কেটে চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ

কচুয়ায় বসত ঘরে টিন কেটে স্বর্ণালংকার, নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান মালামাল চুরি।

কচুয়ায় বসত ঘরের টিনকেটে প্রবেশ করে ৬ ভরি স্বর্ণ, ১ হাজার ৭শত সৌদি রিয়াল, নগদ এক লক্ষ টাকা, পাসপোর্ট ও জমিজমার দলিলসহ আসবাবপত্র মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের দারচর গ্ৰামের মসজিদ বাড়িতে এই ঘটনা ঘটে।  এই ঘটনায় ভুক্তভোগী ওই বাড়ির মৃত মুসলিম মিয়ার ছেলে প্রবাসী সেলিম মিয়া বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী প্রবাসী জানান, গত শনিবার দিনে পরিবার সকলে মিলে শ্বশুরবাড়িতে বেড়াইতে যাই।
সোমবার সকালে বাড়িতে এসে দেখি আধাপাকা বিল্ডিং এর দরজা জানালা সকল কিছু  ঠিক আছে। রুমের ভিতর প্রবেশ করে দেখি ঘরের কার ছিদ্র করে রেখেছে এবং স্টিলের আলমারি খোলা, রুমের  মালামাল সকল কিছু এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। খোঁজাখুঁজি করে দেখি স্টিলের আলমারি থাকা ৬ ভরি স্বর্ণ, ১ হাজার ৭শত সৌদি রিয়াল, নগদ এক লক্ষ টাকা, পাসপোর্ট, একটি এন্ড্রয়েড সেট মোবাইল, বাড়ির জমি জমা দলিলসহ ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র নিয়ে যায়। প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে ।
তিনি আরো জানান, চোর চক্র আধা পাকা বিল্ডিং এর টিনের চাল খুলে প্রবেশ করে কার ছিদ্র করে মই দিয়ে নিচে নেমে মালামাল গুলো চুরি করে পুনরায় ম‌ই দিয়ে ওই ছিদ্র বের হয়ে চলে যায়।
আমি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ন্যায় বিচার দাবি করছি‌‌।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, চুরির ঘটনাটি তদন্ত করছে। পরবর্তীতে চোরের বিষয়টি শনাক্ত হলে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।