সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চান্দ্রায় মুসল্লিদের কাছে দোয়া চাইলেন মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১২:২০ এম
চান্দ্রায় মুসল্লিদের কাছে দোয়া চাইলেন মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া নগর কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলে আলোচনা করছেন চাঁদপুর-৩ আসনে মোমবাতি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এএইচএম আহসান উল্লাহ।

চাঁদপুর-৩ আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ মুসল্লিদের কাছে দোয়া চেয়েছেন। তিনি সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় তিনি স্থানীয় দক্ষিণ বালিয়া নগর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে মুসল্লি এবং স্থানীয় এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

এ সময় তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শে সুফিবাদী সমাজ বিনির্মাণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে মোমবাতি মার্কায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান।

মাহফিলে জিকির ও তালিম পরিচালনা করেন চাঁদপুরের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক দরবার মদনা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব মাওলানা শাহ মো. কাউসার।

Model Hospital

তিনি তাঁর আলোচনায় এদেশে ইসলাম কায়েমে পীর, বুজুর্গ এবং আউলিয়ায়ে কেরামগণের অবদানের কথা স্মরণ করিয়ে দেন। তাই হক্কানি পীর মুর্শিদের দরবারের সাথে সম্পর্ক রাখতে তিনি মুসল্লিদের প্রতি আহ্বান জানান।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।