সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় এনসিপি মনোনয়ন প্রত্যাশী দিদার আলমের উঠান বৈঠক

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৩০ পিএম
কচুয়ায় এনসিপি মনোনয়ন প্রত্যাশী দিদার আলমের উঠান বৈঠক

কচুয়ায় চাঁদপুর-১ (কচুয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী ও মোঃ দিদার আলমের উঠান বৈঠক ও কুশল বিনিময় ।

‎‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-১ (কচুয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় নাগরিক শ্রমিক শক্তি কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ দিদার আলম উঠান বৈঠক ও  কুশল বিনিময় করেছেন।

‎গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বরইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উঠান বৈঠক শেষে   ভোটারদের  সঙ্গে কুশল বিনিময়, এলাকার বিভিন্ন সমস্যা শোনেন এবং নিজের নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

‎এসময় বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন , বিশিষ্ট সমাজসেবক,আবু তাদের মোল্লা, সমাজসেবক মজিব বেপারী,মফিজুল ইসলাম মোল্লা,মিজানুর রহমান, মাহবুব মিয়াজীসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থিত লোকজন উপস্থিত ছিলেন।

‎উঠান বৈঠকে  নানা বয়সী মানুষের সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন প্রয়োজনীয়তার কথা জানান। দিদার আলম বলেন, দলীয় মনোনয়ন পেলে তিনি জনগণকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন।

Model Hospital

‎ তিনি জুলাই চেতনা অব্যাহত রাখতে এবং ক্ষুধা-দারিদ্রমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলকে এনসিপি’র প্রতিক শাপলা কলি মার্কায় ভোট দেয়ার অনুরোধ করেন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।