বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:৩২ পিএম
চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের প্রার্থী মাওলানা লিয়াকত হোসাইন নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তারা অংশ হিসেবে ১০ ডিসেম্বর বুধবার তিনি দলীয় নেতাকর্মীদে নিয়ে দিনভর চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন।

এদিন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর পৌর ১২ ও ১৫ নং ওয়ার্ডের চেয়ারম্যান ঘাট, কোর্টচত্বর, জিটি রোড (দক্ষিণ উত্তর) দর্জিঘাট এবং বঙ্গবন্ধু সড়কের প্রতিটি পাড়া মহল্লায় সকল শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে রিকশা প্রতীকের লিফটে তুলে দেন। পরে বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত ৬ ও ৭নং ওয়ার্ডে একইভাবে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি আলেম-ওলামা ও সুধীসমাজের অনেককে অংশ নিতে দেখা যায়।

বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত চাঁদপুর- আসনে রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা লিয়াকত হোসাইন বলেন, উন্নয়ন, ন্যায়নীতি এবং আদর্শ রাষ্ট্র গঠনে খেলাফত প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। ইসলামী মূল্যবোধ এবং একটি ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। যেখানে সকল ধর্মের, বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ এবং সকল নাগরিক অধিকার পাবে। তিনি সন্ত্রাস, দুর্নীতি, মাদক মুক্ত সুন্দর চাঁদপুর বিনির্মাণে রিকশা প্রতীকে ভোট কামনা করেন।

এই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার জয়েন সেক্রেটারি মাওলানা  আব্দুস সালাম, মাওলানা মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, প্রচার সম্পাদক হাফেজ আবু ইউসুফ, অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, সদস্য হাফেজ আবুল কাশেম, শহর শাখার সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সদর উপজেলার সেক্রেটারি হাফেজ আব্দুল কাদের, শহর শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, অফিস সম্পাদক হাফেজ ইসমাইল, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা তারেক হাসান, সহ-সভাপতি মাওলানা ফজলুল করিম বাংলাদেশ খেলাফত মজলিস ১২নং ওয়ার্ড সভাপতি ডাক্তার আব্দুল কাদের, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইসমাইল, ১৫ নং ওয়ার্ডের দায়িত্বশীল মোঃ রবিউল হাসান, ৭নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মোশাররফ, সাধারণ সম্পাদক আব্দুস সোবহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Model Hospital

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।