সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

নির্বাচিত হলে গরিব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করব : এড. শাহজাহান মিয়া

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৮:০৫ পিএম
নির্বাচিত হলে গরিব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করব : এড. শাহজাহান মিয়া

চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের বি.টি রোড, রঙের গাঁও ও কাঠেরপুল এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের এমপি প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও  জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে তিনি ডাসাদী, গাজীর হাটসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নেন। প্রতিটি স্থানে জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সমর্থন লক্ষ করা যায়।

উঠান বৈঠকে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, “দাঁড়িপাল্লা ইনসাফ, ন্যায় এবং আমানতের প্রতীক। দেশের মানুষের অধিকার পুনরুদ্ধার করতে হলে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। আমরা ক্ষমতায় গেলে গরিব-দুঃখী মানুষের কল্যাণ, ঘুষমুক্ত সেবা  নিশ্চিতকরণ, শিক্ষার মানোন্নয়ন ও এলাকার অবকাঠামো উন্নয়নে বিশেষ ভূমিকা রাখব। স্বৈরাচার, চাঁদাবাজি ও দুর্নীতি মুক্ত শান্তিপূর্ণ চাঁদপুর গড়াই আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “জনতার দোরগোড়ায় গিয়ে জনগণের মতামত শুনছি। মানুষের হৃদয়ের পরিবর্তনের ডাক— সেটিই দাঁড়িপাল্লার শক্তি। এবার সময় এসেছে ইনসাফ প্রতিষ্ঠার।”

Model Hospital

গণসংযোগ ও উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মাওলানা শাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন— সহ-সভাপতি আরিফুর রহমান তালুকদার, সেক্রেটারী হাফেজ মাওলানা হোসাইন তালুকদার, সহকারি সেক্রেটারী নজরুল ইসলাম ফখরুল, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক আব্দুল হান্নান খানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগ শেষে স্থানীয় জনসাধারণ দাঁড়িপাল্লা মার্কায় ব্যাপক সমর্থন জানান এবং নির্বাচনে দাড়ীপাল্লা মার্কায় ভোট দেয়ায় ঘোষণা দেন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।