সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সদর-হাইমচরে দাঁড়িপাল্লার পেষ্টুন ও ব্যানার নিজেই সরালেন প্রার্থী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৯:২৬ পিএম
চাঁদপুর সদর-হাইমচরে দাঁড়িপাল্লার পেষ্টুন ও ব্যানার নিজেই সরালেন প্রার্থী

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা মার্কার পেষ্টুন ও ব্যানার এমপি পদপ্রার্থী নিজেই অপসারণ করছেন এডভোকেট শাহজাহান মিয়া।

শনিবার ১৩ ডিসেম্বর দুপুরে চাঁদপুর শহরের ৬নং ওয়ার্ড থেকে বিভিন্ন পয়েন্টে নিজের ব্যানার-পোস্টার নিজেই উপস্থিত হয়ে অপসারণ করা শুরু করেন দাঁড়ি পাল্লার এই প্রার্থী।

এডভোকেট মো: শাহজাহান মিয়া বলেন, আমরা দেশের আইন ও নিয়ম-কানুনের প্রতি শ্রদ্ধাশীল। কেন্দ্রের নির্দেশনা মোতাবেক ও নির্বাচনী আচরণবিধি মান্য করে সদর-হাইমচর এলকার সব ফেষ্টুন, ব্যানার ও বিলবোর্ড আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমাদের আমিরে জামায়াতের এই নির্দেশ দিয়েছেন। আমরা তা যথাযথ ভাবে পালন করছি। সকল নেতাকর্মীকে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে  আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর ও হাইমচর উপজেলা এলাকার সমস্ত ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড অপসারণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানান। তিনি বলেন, “নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সবাইকে আইন-শৃঙ্খলা ও কর্তব্যবোধ মেনে চলতে হবে।

Model Hospital

এই সময়  উপস্থিত ছিলেন শহর জামায়াত নেতা ফারুকুল ইসলাম, মাও: কবির হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া স্থানীয় নেতা-কর্মী ও স্বেচ্ছাসেবকরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।