বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে চলন্ত সিএনজি থেকে পড়ে পিক-আপ চাপায় গৃহবধূর মৃ/ত্যু!

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:৫১ পিএম
চাঁদপুরে চলন্ত সিএনজি থেকে পড়ে পিক-আপ চাপায় গৃহবধূর মৃ/ত্যু!
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়ায় পিক-আপের নিচে পড়ে আয়েশা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে মহামায়া পশ্চিম বাজার আড়ি বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, এদিন বিকেলে নিহতের স্বামীর বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের বদরখোলা গাজী বাড়ি থেকে বাবার বাড়ি সদর উপজেলার মুন্সিরহাট দিঘলদী এলাকা যাচ্ছিলেন। পথিমধ্যেই এ দূর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আয়েশা আক্তারের স্বামী শরীফ গাজী জানান, গত প্রায় ১ বছর যাবত আমাদের বিয়ে হয়েছে। বিয়ের পরদিন থেকেই তার মানসিক অবস্থা কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। পরে তাকে ঢাকা মানসিক হাসপাতালে নিয়ে চিকিৎসা করাই। কোন উন্নতি দেখতে পাইনি। পরে আমার শশুর বাড়ির লোকজনকে খবর দিয়ে ঘটনারদিন দুপুরে পারিবারিকভাবে বসে আয়েশাকে তার বাবার বাড়িতে নিয়ে রাখার সিদ্ধান্ত হয়। স্থানীয় বদরখোলা বাজার থেকে একটি সিএনজি নিয়ে মুন্সিরহাটের উদ্দেশ্যে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
নিহতের পিতা আবুল বাশার সহ পরিবারের অন্যান্যরা জানান, আমরা আয়েশাকে নিয়ে মুন্সিরহাট যাচ্ছিলাম। এসময় তিনি থুঃথুঃ ফেলতে গিয়ে পেছন থেকে আসা পিকআপ এসে ধাক্কা দিলে সে সড়কে লুটিয়ে পড়ে। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে সে কিছুটা মানসিক অসুস্থ ছিল।
দূর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এসআই সাখাওয়াত সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে আসেন। উভয় পক্ষের কোন আপত্তি না থাকায় থানায় মামলা হওয়ার খবর পাওয়া যায়নি। এবং নিহতের লাশ তার বাবার বাড়ি দিঘলদী হাজী বাড়িতে নিয়ে দাফন করা হয়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ। তিনি জানান, আমি খবর পেয়ে এসে দেখি নিহতের মরদেহ সড়কের পাশে পড়ে আছে। তাৎক্ষণিক স্থানীয় লোকজনের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ সাখাওয়াত দৈনিক চাঁদপুর খবরকে বলেন, মামলা মোকদ্দমা নিয়ে উভয় পক্ষের কোন আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।