সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ২৫ প্রার্থীর ভরাডুবি, এক নির্বাচনে বাজেয়াপ্ত সাড়ে ১২ লাখ টাকা জামানত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম
চাঁদপুরে ২৫ প্রার্থীর ভরাডুবি, এক নির্বাচনে বাজেয়াপ্ত সাড়ে ১২ লাখ টাকা জামানত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলা-র পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৬ জন প্রার্থীর মধ্যে ২৫ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। মোট প্রদত্ত বৈধ ভোটের এক-অষ্টমাংশ (১২ দশমিক ৫ শতাংশ) অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের জামানতের অর্থ সরকারি কোষাগারে জমা হচ্ছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৪৪(৩) ধারা অনুযায়ী, কোনো প্রার্থী মোট প্রদত্ত বৈধ ভোটের ১২ দশমিক ৫ শতাংশের কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয়-পরাজয়ের কারণে অধিকাংশ প্রার্থী এই শর্ত পূরণ করতে পারেননি।

জেলায় ৫০ হাজারের বেশি ভোট পেয়েছেন ১১ জন প্রার্থী। অন্যদিকে ২৫ জন প্রার্থী ১৫ হাজারের নিচে ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

নির্বাচন কমিশনের হিসাব মতে, চাঁদপুরে ভোটার ২৩ লাখ ৩১হাজার ১শ’ ৯৫। এবারের নির্বাচনে ভোট দিয়েছেন ৫৩.০৫% ভোটার।

Model Hospital

চাঁদপুর-১ (কচুয়া) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. নাসির উদ্দিন, গণফোরাম মনোনীত প্রার্থী মোহাম্মদ আজাদ হোসেন, জাতীয় পার্টির হাবিব খান ও গণঅধিকার পরিষদের মোহাম্মদ এনায়েত হোসেন জামানত হারিয়েছেন। এই আসনে ধানের শীষের প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন জামায়াতের প্রার্থী আবু নছর আশ্রাফীকে হারিয়ে বিজয়ী হয়েছেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে লেবার পার্টি মনোনীত প্রার্থী নাসিমা নাজনীন সরকার, রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফয়জুন্নুর, গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ গোলাফ হোসেন, নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মো. এনামুল হক, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মানসুর আহমদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. এমরান হোসেন মিয়া জামানত হারিয়েছেন। এ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মো. জালাল উদ্দিন ১১ দলীয় (এলডিপি) ছাতা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেনকে হারিয়ে বিজয়ী হয়েছেন।

দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থান সৃষ্টির আহ্বান ইউএনও মনিরা খাতুন

শাহরাস্তিতে যুব দিবসে ৬ যুবক পেলেন ১০ লাখ টাকার ঋণ, প্রশিক্ষণ সনদ ও পুরস্কার বিতরণ

মো. মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১২ পিএম
শাহরাস্তিতে যুব দিবসে ৬ যুবক পেলেন ১০ লাখ টাকার ঋণ, প্রশিক্ষণ সনদ ও পুরস্কার বিতরণ
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুন। মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।
সভাপতির বক্তব্যে ইউএনও মনিরা খাতুন বলেন, যুবসমাজ দেশের জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের দক্ষতা ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারলে দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। যুবকদের জীবনের একটি পর্যায় শেষ হয়ে গেছে, এমনটি না ভেবে নতুন উদ্যোগ গ্রহণ ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে ইতিবাচক চিন্তা করতে হবে।তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে। এসব প্রশিক্ষণ নিয়ে শুধু সনদ অর্জন করলেই হবে না, অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
গবাদিপশু পালন, কাঁথা সেলাইসহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি পরিবারের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখা সম্ভব।ইউএনও আরও বলেন, নারীরাও প্রশিক্ষণ নিয়ে আয়মূলক কাজে যুক্ত হলে পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। এতে সন্তানদের শিক্ষা ও চিকিৎসার ব্যয় নির্বাহের পাশাপাশি বয়স্ক মা-বাবার পাশে দাঁড়ানো সম্ভব হবে। প্রশিক্ষণ গ্রহণের পর কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়োজনীয় সহায়তা ও ঋণের জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে ছয়জন যুবক ও যুবার  মধ্যে মোট ১০ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এ ছাড়া পাঁচজনকে প্রশিক্ষণ সনদ, ২০ জনকে গাছের চারা, দুজনকে সফল সংগঠক হিসেবে ক্রেস্ট এবং একজনকে সফল খামারি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান, উপজেলা বিএনপির সহসভাপতি শাহ মোহাম্মদ আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন,উপজেলা  যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পারভীন সুলতানা লাভলী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান পাটওয়ারী, উদ্যোক্তা গিয়াস উদ্দিন ও খোরশেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
এদিকে, জাতীয় যুব দিবস উপলক্ষে শাহরাস্তি যুব শক্তি ফাউন্ডেশনের সভাপতি নেয়ামত উল্লাহ অভির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়।