রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

স্বাধীনতা দিবসে এমপি লায়ন ইঞ্জিঃ মমিনুল হককে গণসংবর্ধনা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:১১ পিএম
স্বাধীনতা দিবসে এমপি লায়ন ইঞ্জিঃ মমিনুল হককে গণসংবর্ধনা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিঃ মমিনুল হক এমপিকে গণসংবর্ধনা দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আয়োজনে পরাণপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে এবং সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন ইঞ্জিঃ মমিনুল হক এমপি।

তিনি প্রধান অতিথির বক্তব্য, মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন—যা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন , মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনটি শুধু ইতিহাস স্মরণের নয়, বরং স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্নবীকরণের দিন। শহীদদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা অপরিহার্য।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় শৃঙ্খলা বজায় রেখে যোগ্য ও ত্যাগী নেতৃত্বকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোভাবেই ‘চেইন অব কমান্ড’ বিনষ্ট করা যাবে না। পাশাপাশি সামাজিক অপরাধ দমনে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত সমাজ গঠনে আমাদের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

Model Hospital

সভাপতি আয়েত আলী ভূঁইয়া তাঁর বক্তব্যে, প্রতিটি গ্রামীণ জনপদের উন্নয়নে অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন এবং ওইসব এলাকার উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন।

সঞ্চালক ফখরুল ইসলাম বিলাস শাহরাস্তিবাসীর অধিকার আদায়ে ইঞ্জিনিয়ার মমিনুল হকের অবদানের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকরণ, স্থানীয় উন্নয়ন কার্যক্রম জোরদার করা এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান ।পরিশেষে শাহরাস্তি আপামর মানুষের ভালোবাসা ও সমর্থনই তার শক্তি এবং অনুপ্রেরণা বলে জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ পাটওয়ারী রূপন, শাহ মোহাম্মদ আলী,অধ্যক্ষ মোজাহের হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন , উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, শাহরাস্তি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিঃ এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন, মাহবুব আলম, সাইফুল ইসলাম দিদার,সুমন মেম্বারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক স্থানীয় জনগণ।

সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।