শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ মার্চ, ২০২২, ১:১৩ পিএম
শাহরাস্তিতে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে ১শ’৫০  বোতল ফেনসিডিলসহ  মোটরসাইকেল আরোহী ২ মাদক কারবারি কে আটক করেছে পুলিশ । মঙ্গলবার সকালে(১৫-মার্চ) চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে শাহরাস্তি মডেল থানা পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে  দুই ব্যক্তিকে থেকে ১শ”৫০বোতল ফেনসিডিল মাদক ও মোটরবাইক সহ আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই দিন সকালে শাহরাস্তি মডেল থানার একদল পুলিশ টহলরত অবস্থায় কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি মোটর বাইক পুলিশি চেকপোস্ট দ্রুত অতিক্রমের সময় পুলিশের সন্দেহ। পরে পুলিশ ওই বাইক টিকে দাঁড়াবার জন্য সংকেত দিলে তারা পৌরশহরের বানিয়াচৌ এলাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের প্রচেষ্টা চালিয়ে পৌরশহরের নাওড়া পঞ্চগ্রাম এলাকা হতে মাদকসহ অভিযুক্ত মাদক কারবারীদের আটক করে। অভিযুক্ত আটককৃত মাদক কারবারিরা হল কুমিল্লা জেলার কোতয়ালী থানা টিক্কাচর এলাকার  মোঃ ইউসুফ মিয়ার পুত্র জোবায়ের হোসেন রিপন(২৬),মোঃ তাজুল ইসলামের পুত্র রাশেদ মিয়া(২৮)  ।
শাহরাস্তি মডেল থানা পুলিশ পরিদর্শক ওসি আবদুল মান্নান জানান, এ অভিযান পরিচালনা করেন শেখ কামাল এসআই কামাল হোসেন এসআই মাহাদী ও সঙ্গীয় ফোর্সরা।
অভিযুক্তদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।