শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় সিআইজি সদস্যদের মাঝে এনএটিপি-২ প্রকল্পের বিভিন্ন প্রদর্শনীর উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ মার্চ, ২০২২, ৩:৩৯ পিএম
কচুয়ায় সিআইজি সদস্যদের মাঝে এনএটিপি-২ প্রকল্পের বিভিন্ন প্রদর্শনীর উপকরণ বিতরণ

কচুয়া প্রতিনিধি : কচুয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রাণীসম্পদ দপ্তরের সিআইজি সদস্যদের মাঝে এনএটিপি-২ প্রকল্পের আওতায় বিভিন্ন প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি কার্যালয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাওকাত হোসেন সুমনের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর-এর অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-২ (এনএটিপি-২) কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নের কমন ইন্টারেস্ট গ্রুপ (সিআইজি) রয়েছে যারা সমবায় কার্যক্রমের মাধ্যমে প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রেখে চলেছে।

প্রকল্পের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কতৃক ১১জন সিআইজি সদস্যের মধ্যে ৫জন সিআইজি সদস্যের সদস্য প্রতি ১টি মুরগির খাচা, ১০টি সোনালী মুরগি, ৬০কেজি দানাদার খাবার ও বিভিন্ন ভিটামিন মিনারেল প্রদান করা হয়েছে। ৪জন গরু হৃষ্ট পুষ্টকরণ সিআইজি সদস্যের মধ্যে সদস্যপ্রতি ১১৫ কেজি দানাদার খাবার, ২কেজি ভিটামিন মিনারেল, ৪টি কৃমিনাশক ও ৯০ কেজি মোলাসেস প্রদান করা হয়েছে। তাছাড়া ছাগল পালন সিআইজি সদস্যকে ৮০ কেজি খাবার, ১টি মাচা, ১ কেজি ভিটামিন মিনারেল, কৃমিনাশক ও টিকা বীজ প্রদান করা হয় এবং হাঁসপালন ১জন সিআইজি সদস্যকে ১১৫ কেজি দানাদার খাদ্য, ২০টি হাঁস, ভিটামিন মিনারেল ও কৃমিনাশক প্রদান করা হয়।

Model Hospital

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. এইচ এম জামসেদ আজাদ, কচুয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ কচুয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।