বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌরসভা নির্বাচন : বিএনপির কাউন্সিলর প্রার্থী বারেক ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:২৩ পিএম
চাঁদপুর পৌরসভা নির্বাচন : বিএনপির কাউন্সিলর প্রার্থী বারেক ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়ন তথ্য সংগ্রহ ফরম পূরণ করেছেন মো. বারেক ভূঁইয়া।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিএনপির পক্ষ থেকে চাঁদপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে তিনি চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এ ফরম সংগ্রহ করে জমা দেন।
মো. বারেক ভূঁইয়া চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের গুনরাজদী মহল্লার বাসিন্দা। তিনি চাঁদপুর পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে আসছেন। শেখ হাসিনার শাসনামলে একাধিক মামলা, কারাবাস, রিমান্ডসহ বারংবার নির্যাতনের শিকার হয়েছেন।
চাঁদপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহের এ কার্যক্রমের মধ্য দিয়ে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। মো. বারেক ভূঁইয়ার প্রার্থী হওয়ার আগ্রহকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে।

অবৈধ ড্রেজার থেকে গ্রাম্য ডাক্তার, কচুয়ায় একদিনে ৩ মামলায় ৪০ হাজার টাকা জরিমানা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬:৪৭ পিএম
অবৈধ ড্রেজার থেকে গ্রাম্য ডাক্তার, কচুয়ায় একদিনে ৩ মামলায় ৪০ হাজার টাকা জরিমানা

কচুয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করছেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির।

কচুয়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ও গ্রাম্য দুই ডাক্তারকে অননুমোদিত প্রেক্টিসের দায়ে এবং মহাসড়কে বালু ফেলে যাত্রী দুর্ভোগ তৈরি করার অভিযোগে ৩ মামলায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও কচুয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ‌মোবাইল কোর্টে কাদলা ইউনিয়নে দোঘর এলাকায় অবৈধ ড্রেজার চালানোর অপরাধে এক ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা, পালাখাল মডেল ইউনিয়নে মেঘদাইর গ্রামে দুইজন গ্রাম্য ডাক্তারকে অননুমোদিত প্রেক্টিসের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ২০ হাজার টাকা ও কচুয়া সাচার মহাসড়কে বালু ফেলে যাত্রী দুর্ভোগ তৈরি করায় এ ব্যক্তিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
এক‌ই দিনে পালাখাল মডেল ইউনিয়নে মেঘদাইর ও বক্সগঞ্জ গ্রামে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে প্রাপ্ত ৩ টি ড্রেজার সম্পূর্ণভাবে ভেঙ্গে দেয়া হয় এবং প্রায় ৩০০ মিটার সঞ্চালন পাইপ ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির মোবাইল কোর্ট পরিচালনা সময় বলেন, ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটা পরিবেশ, কৃষিজমি ও জনস্বার্থের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।