বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অবৈধ ড্রেজার থেকে গ্রাম্য ডাক্তার, কচুয়ায় একদিনে ৩ মামলায় ৪০ হাজার টাকা জরিমানা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬:৪৭ পিএম
অবৈধ ড্রেজার থেকে গ্রাম্য ডাক্তার, কচুয়ায় একদিনে ৩ মামলায় ৪০ হাজার টাকা জরিমানা

কচুয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করছেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির।

কচুয়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ও গ্রাম্য দুই ডাক্তারকে অননুমোদিত প্রেক্টিসের দায়ে এবং মহাসড়কে বালু ফেলে যাত্রী দুর্ভোগ তৈরি করার অভিযোগে ৩ মামলায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও কচুয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ‌মোবাইল কোর্টে কাদলা ইউনিয়নে দোঘর এলাকায় অবৈধ ড্রেজার চালানোর অপরাধে এক ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা, পালাখাল মডেল ইউনিয়নে মেঘদাইর গ্রামে দুইজন গ্রাম্য ডাক্তারকে অননুমোদিত প্রেক্টিসের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ২০ হাজার টাকা ও কচুয়া সাচার মহাসড়কে বালু ফেলে যাত্রী দুর্ভোগ তৈরি করায় এ ব্যক্তিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
এক‌ই দিনে পালাখাল মডেল ইউনিয়নে মেঘদাইর ও বক্সগঞ্জ গ্রামে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে প্রাপ্ত ৩ টি ড্রেজার সম্পূর্ণভাবে ভেঙ্গে দেয়া হয় এবং প্রায় ৩০০ মিটার সঞ্চালন পাইপ ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির মোবাইল কোর্ট পরিচালনা সময় বলেন, ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটা পরিবেশ, কৃষিজমি ও জনস্বার্থের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৭:৪৭ পিএম
চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন চাঁদপুর শহরের ষোলঘরস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় চাঁদপুর জেলা প্রশাসকের পক্ষে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন চাঁদপুর শহরের ষোলঘরস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
৮অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কার্যালয়ে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এর পক্ষে পরিচালনা কমিটির সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার বলেন, চাঁদপুরের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জন্য সব ধরনের সহযোগিতা থাকবে। বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করবেন৷ বিদ্যালয়ের জন্য ১৫শতক ভূমির প্রস্তাব সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়াও স্থানীয়ভাবে বিদ্যালয়ের জন্য জমি বরাদ্দের বিষয়টি বিবেচনায় রয়েছে। প্রতিবন্ধীরা সমাজের অংশ। বিদ্যালয়ের জনবল সঙ্কট সমাধানের জন্য বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।আশা করছি সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদন দিবে।
এ সময় সভায় অংশগ্রহন করেন ও বক্তব্য রাখেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল তপাদার কাঞ্চন, এডিশনাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সাইফুল ইসলাম, কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমান, অভিভাবক সদস্য তাজুল ইসলাম মজুমদার,  বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সদস্য সচিব প্রতিমা রানী ভৌমিক, সহকারী শিক্ষক মোহাম্মদ মোরশেদ আলম খান সহ কমিটির সদস্যবৃন্দ৷
এছাড়াও সভায় বিদ্যালয়ের জনবল সঙ্কট সমাধানের জন্য বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগ, বিদ্যালয়ে জমি বরাদ্দের বিষয় আলোচনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং অনুমোদন করা হয়।