চাঁদপুর পৌরসভা নির্বাচন : বিএনপির কাউন্সিলর প্রার্থী বারেক ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় প্রধান অতিথি সদর (ইউএনও) এস.এম.এন জামিউল হিকমার নেত্বৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

র্যালি শেষে সদর উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম.এন জামিউল হিকমা।


তিনি আরও বলেন, শিশুদের নিয়মিত চক্ষু পরীক্ষা করা প্রয়োজন। পাশাপাশি বয়স্কদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত চোখের জটিলতা নিয়মিত পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে দৃষ্টিজনিত অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইফুল ইসলাম, ব্র্যাক জেলা স্বমন্বয়ক মোঃ জিয়াউর রহমান, ব্র্যাক চাঁদপুর জেলা ব্যবস্থাপক (স্বাস্থ্য কর্মসূচি) গোলাম মোস্তফা, এলাকা ব্যবস্থাপক ( ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি) লিটন কুমার মল্লিক, এবং ব্র্যাক চাঁদপুর সদর প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ফিল্ড অর্গানাইজার জসিম উদ্দিন পাটোয়ারী।