বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সড়কের পাশে যুবকের ম’র’দে’হ উ’দ্ধার

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:২৫ পিএম
কচুয়ায় সড়কের পাশে যুবকের ম’র’দে’হ উ’দ্ধার

চাঁদপুরের কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে আজিজ হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টার  দিকে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের ঘোষের বাড়ির সামনে সড়কের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আজিজ হোসেন শাহরাস্তি উপজেলার কাকৈরতলা গ্রামের হাজী বাড়ির আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় এক পথচারী দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কচুয়া থানার এএসআই মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান। আজিজ হোসেনকে

অন্য কোথাও হত্যা করে মরদেহটি কচুয়া – শাহরাস্তি সীমান্তবর্তী রসুলপুর এলাকায় এনে সড়কের পাশে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে

Model Hospital

শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আজিজ ঢাকায় সায়েদাবাদ বাস টার্মিনালে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম আকাশ বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অবৈধ ড্রেজার থেকে গ্রাম্য ডাক্তার, কচুয়ায় একদিনে ৩ মামলায় ৪০ হাজার টাকা জরিমানা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬:৪৭ পিএম
অবৈধ ড্রেজার থেকে গ্রাম্য ডাক্তার, কচুয়ায় একদিনে ৩ মামলায় ৪০ হাজার টাকা জরিমানা

কচুয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করছেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির।

কচুয়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ও গ্রাম্য দুই ডাক্তারকে অননুমোদিত প্রেক্টিসের দায়ে এবং মহাসড়কে বালু ফেলে যাত্রী দুর্ভোগ তৈরি করার অভিযোগে ৩ মামলায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও কচুয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ‌মোবাইল কোর্টে কাদলা ইউনিয়নে দোঘর এলাকায় অবৈধ ড্রেজার চালানোর অপরাধে এক ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা, পালাখাল মডেল ইউনিয়নে মেঘদাইর গ্রামে দুইজন গ্রাম্য ডাক্তারকে অননুমোদিত প্রেক্টিসের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ২০ হাজার টাকা ও কচুয়া সাচার মহাসড়কে বালু ফেলে যাত্রী দুর্ভোগ তৈরি করায় এ ব্যক্তিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
এক‌ই দিনে পালাখাল মডেল ইউনিয়নে মেঘদাইর ও বক্সগঞ্জ গ্রামে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে প্রাপ্ত ৩ টি ড্রেজার সম্পূর্ণভাবে ভেঙ্গে দেয়া হয় এবং প্রায় ৩০০ মিটার সঞ্চালন পাইপ ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির মোবাইল কোর্ট পরিচালনা সময় বলেন, ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটা পরিবেশ, কৃষিজমি ও জনস্বার্থের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।