বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

কুরআনকে সংবিধান হিসেবে মানা উচিত হবে না"- এমন কথা বলায়

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ড. সাইফুল আজম বাবর আজহারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম
আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ড. সাইফুল আজম বাবর আজহারী

আহলে সুন্নাত ওয়াল জামাআতের বলিষ্ঠ কণ্ঠস্বর, তরুণ প্রজন্মের আইডল, নর্থ আমেরিকার মুসলিম এলায়েন্সের প্রেসিডেন্ট ড. আল্লামা শায়খ সাইফুল আজম বাবর আজহারী বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের কোরআনকে প্রশ্নের মুখোমুখি করায় তীব্র প্রতিবাদ করে মন্ত্রীকে এ নিয়ে ডিবেটে বসার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। শায়খ বাবর আজহারী এর জন্য আইনমন্ত্রীকে তওবা করার পরামর্শ দিয়েছেন। তিনি মন্ত্রীকে তিন ঘণ্টার ইংরেজিতে ডিবেটের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, স্যার, বিটিভিসহ অপরাপর চ্যানেলে  আপনাকে তিন ঘণ্টার ইংরেজিতে ডিবেটের আহ্বান জানাচ্ছি। আপনি ইংরেজিতে বলবেন, আর উম্মতে মুসলিমার পক্ষ থেকে এই গরিব আপনার সাথে বসবো। দেখি আপনার দৌড় কতটুকুন, আর কোরআনের জোর কতটুকু।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছিলেন- “কোরআনকে সংবিধান হিসেবে মানা উচিত হবে না। কারণ কোনো ভার্স আমরা পরিবর্তন করতে পারবো না”। আইনমন্ত্রীর এমন বক্তব্যে তীব্র প্রতিবাদ করে আইনমন্ত্রীকে এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শায়খ ড. সাইফুল আজম বাবর আজহারী। তিনি বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) রাতে হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফে ৩৮তম ওরছে ইমামে রাব্বানী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে আইনমন্ত্রীকে এমন চ্যালেঞ্জ দেন।

এ বিষয়ে শায়খ বাবর আজহারীর হুবহু বক্তব্য হচ্ছে-
“সরকারে হোক, সরকারের বাইরে হোক, কেউ যদি আমার নবীর, আনীত কুরআনের কোনো হুকুম নিয়ে, কেউ যদি বলে— এটা বর্তমান সময়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ, তো আমি বলব, উম্মতে মুসলিমার পক্ষ থেকে এই গরিব, বাংলাদেশের বিটিভি খুলে দেওয়া হোক। তিন ঘণ্টার জন্য, স্যার আপনিও আসেন, উম্মতে মুসলিমা থেকে আমরাও থাকব। ইংরেজিতে ডিবেট হবে। আপনি আপনারটা ইংরেজিতে বলবেন, ‘দ্যাট কুরআনিক ল’ ইজ নট কম্প্যাটিবল অর অ্যাপ্লিকেবল টু দ্য মডার্ন ডে টাইম অ্যান্ড সিচুয়েশন’। আমি আপনাকে আমার নবীর উম্মতের পক্ষ থেকে বলছি— টিভি মিডিয়া খুলে দেওয়া হোক, আমরাও দেখি আপনার দৌড় কতটুকুন, আর কুরআনের জোর কতটুকুন! যেন ভবিষ্যতে এই কথা বলতে কেউ সাহস না করে। স্যার, আপনার জন্য বলছি…
আপনি লেখাপড়া এখনো শুরুই করেন নাই! লন্ডনের মধ্যে, লন্ডন কলেজের ১০০ বছরপূর্তি হচ্ছে। ফ্রান্সের বিখ্যাত আইনবিদ— এই মুহূর্তে ভদ্রলোকের নাম আমার মনে পড়ছে না, আল্লাহ রহমত করলে মনে পড়বে, পড়লে বলে দেব। সেই ভদ্রলোক এসেছেন, তিন দিনের বক্তব্য।

প্রথম দিনের বক্তব্যে বলছে, ‘মুসলমানরা আইনের ক্ষেত্রে যে অবদান রেখেছে, পৃথিবীবাসী তাদের এই অবদানের জন্য তাদের প্রতি কিয়ামত পর্যন্ত, অর্থাৎ বছরের পর বছর গ্রেটফুল থাকবে।’ ফ্রান্সের বিখ্যাত আইনবিদ এটা বলেছেন।

Model Hospital

পৃথিবী আন্তর্জাতিক আইন চিনতই না। মুসলমানদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ  আন্তর্জাতিক আইন চিনিয়েছেন। আপনি আইনের বই নিয়ে আসেন! আমাদের উম্মতের পক্ষ থেকে আমরা গরিব থাকব, আমি দেখাব আপনাকে— মুসলমানরা আইনে কন্ট্রিবিউট বেশি করেছে, নাকি কনভেনশনাল সোসাইটি বেশি করেছে।

বিনয়ের সাথে অনুরোধ করবো, পড়েন। স্যার, আইনের অতো পৃষ্ঠাও হবে না আপনাদের লিখিত যাহা আপনারা পড়েছেন, যত পৃষ্ঠা আমার নবীর উম্মতের এক গোলাম— ‘কিতাবুল মাবসুত’, গর্তে বসে, জেলে বন্দি, গর্তে বসে বলেছে, ছাত্ররা উপরে বসে লিখেছে। সেটা ‘কিতাবুল মাবসুত’ হয়েছে। আমার কাছে সেই কিতাবের ২৪ খণ্ড আছে।  আপনি বলছেন আইন কম্প্যাটিবল না! আপনি সেকুলার আইন আমেরিকা-ইংল্যান্ডে পড়েছেন, সেই কারণে এই পাশটা আপনার কাছে স্যার অন্ধকার থেকে গেছে।

আমি বলব আপনি অধ্যয়ন করেন, না হলে আমাদেরকে ডাকেন। আমরা আপনার মতো অতো বিজ্ঞ তো না, কিন্তু স্যার আপনি আমাদেরকে এতো কম মনে করলেও ভুল হবে! আমার নবীর উম্মতের ওলামা যতদিন থাকবে, যেই প্রান্তে থাকবে; দ্বীন, কুরআন, হাদিসের সাথে চ্যালেঞ্জ ঢাকা বিশ্ববিদ্যালয় না, চিটাগাং বিশ্ববিদ্যালয় দূর কি বাত, অক্সফোর্ড-হার্ভার্ডও এই সাহস কোনোদিন করবে না!
এখানে পারছেন, কারণ এগুলার বিরুদ্ধে কথা বললে চেয়ার শক্ত হয়ে যায়। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুক।

স্যারের প্রতি অনুরোধ থাকবে, যদি স্যার এই কথা বলে থাকেন, অনুরোধ করবো স্যার তওবা করে নিয়েন। তওবা না করলে আপনার জানাজা পড়ানোটা আমার মনে হচ্ছে… আমরা তো কাফের-মুসলিম বলতে পারবো না, এটা আমাদের দায়িত্বও না। এটা এই মাহফিলের দায়িত্ব না।

তবে তওবা করে ফেলাটা ভালো হবে। কারণ কুরআনকে প্রশ্নের সম্মুখীন করা হয়েছে। আল্লাহ আমাদের ঈমান, আপনার এবং আপনাদের ঈমান, সকলের ঈমানকে কে হেফাজত করুক। আমাদের সবাইকে আল্লাহ শুভবুদ্ধি দান করুক।”

এই ওরছে ইমামে রাব্বানী ও হিজবুর রাসুল সম্মেলনে সভাপতিত্ব করেন ইমামে রাব্বানী দরবার শরীফের সাজ্জাদানশীন পীর সাহেব আওলাদে রাসুল আল্লামা সাইয়েদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-মাদানী। ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবায়ের, অধ্যক্ষ আল্লামা এসএম ফরিদ উদ্দিন, দরবার শরীফের খলিফা মাওলানা মোশারফ হোসেন হেলালী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দরবার শরীফের খলিফা মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজী। বাদ আছর থেকে সারারাত ওয়াজ মাহফিল চলে। ফজর নামাজ শেষে আখেরি মুনাজাত পরিচালনা করেন দরবার শরীফের পীর সাহেব। সারাদেশ থেকে হাজার হাজার ভক্ত ও মুসল্লি এই ওরছে ইমামে রাব্বানী অনুষ্ঠানে উপস্থিত হন।

রামপুরকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আবু হানিফ কাকনের গণসংযোগ

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ পিএম
রামপুরকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আবু হানিফ কাকনের গণসংযোগ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে গণসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হানিফ কাকন। গত কয়েকদিন ধরে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এ গণসংযোগ অব্যাহত রেখেছেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু হানিফ কাকন এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাঁদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে নিজের প্রার্থীতার বিষয়টি তুলে ধরেন তিনি।
গণসংযোগকালে আবু হানিফ কাকন বলেন, আমি নির্বাচিত হলে ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার চেষ্টা করব। এলাকার রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসেবামূলক কার্যক্রমের উন্নয়নে কাজ করতে চাই। তিনি আরও বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সামাজিকভাবে সচেতনতা তৈরি করা হবে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা ও বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
আবু হানিফ কাকন বলেন, ৫নং রামপুর ইউনিয়নের মানুষের সঙ্গে পরামর্শ করে এলাকার প্রয়োজনীয় সমস্যাগুলো চিহ্নিত করা হবে। সাধারণ মানুষের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। নির্বাচিত হলে দল-মত ও ধর্ম-বর্ন নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করব। গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং তাদের সমস্যার কথা শোনেন।
জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারি সব ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি- বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাসহ অন্যান্য সুবিধা- স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে বিতরণ নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থী যাতে লেখাপড়া থেকে ঝরে না পড়ে, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে একটি নিরাপদ, আধুনিক ও মডেল রামপুর ইউনিয়ন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। গণসংযোগকালে তাঁর সঙ্গে কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।