রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি ফয়সাল, সম্পাদক সালাউদ্দিন, সাংগঠনিক জিকো

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:০৪ পিএম
মতলব স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি ফয়সাল, সম্পাদক সালাউদ্দিন, সাংগঠনিক জিকো
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মতলব স্পোর্টিং ক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের ৬৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. ফয়সাল খন্দকার এবং সাধারণ সম্পাদক হিসেবে সালাউদ্দিন প্রধান নির্বাচিত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) ক্লাবের সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
খেলাধুলার প্রসার, সাংগঠনিক কার্যক্রম জোরদার, তরুণ প্রজন্মকে সুস্থ ধারার বিনোদনে সম্পৃক্ত করা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মেহেদী আহমেদ শান্ত এবং সহ-সভাপতি হিসেবে দীপু সরকার, মল্লিক বাবু, নবীর হোসেন বাবু, শাহীন প্রধান, কাজী মিরাজ, নুর হোসেন, সোহেল রানা সরকার, নুরজ্জামান সরকার রাজিব, গোলাম সানজারী, মহিউদ্দিন সৌমিক, মো. জুবায়ের হোসেন, তামজিদ আহমেদ, তোফায়েল হোসেন পাটোয়ারী ও ফয়েজ আহমেদ দায়িত্ব পেয়েছেন।
সাধারণ সম্পাদক সালাউদ্দিন প্রধানের সঙ্গে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইকরাম হোসেন মুনা, মো. আল হাফিজ হিরণ, ওয়াহেদুজ্জামান রিয়াদ, ইমন খান, আসিফ প্রধান, সিয়াম সরকার, মোবারক হোসেন জাহিদ, ইকবাল হোসেন সাকিব ও বিশ্বর হোসাইন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নুরে আলম জিকো এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আল-আমিন মিয়াজী, শোয়ের আহমেদ শাহরিয়ার, শাওন প্রধান, জাহিদ ইসলাম, সাকিফুল আলম সাকিব ও নুরে আলম জিকো দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্যরা হলেন, কোষাধ্যক্ষ ইয়াসিন আরাফাত শুভ, ক্রীড়া সম্পাদক নাজমুল ইসলাম শাওন, সহ-ক্রীড়া সম্পাদক আখতার আহমেদ (তামিম), দপ্তর সম্পাদক দীপু আহমেদ মিয়াজী, সহ-দপ্তর সম্পাদক ইমরান হোসেন সিয়াম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মো. আনোয়ার মৃধা, সমাজকল্যাণ সম্পাদক জসিম প্রধান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদেক হোসেন বাবু এবং আইন ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক নুরে আলম প্রধান, মহিলা বিষয়ক সম্পাদক জয়ন্তী ভৌমিক, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রিমা আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মোস্তফা আকবর রিসাত, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মুমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানজিলা আক্তার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রিয়ান, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক তামিম মুফা, ক্রীড়া উন্নয়ন বিষয়ক সম্পাদক তানভীর জাবেদ এবং সহ-ক্রীড়া উন্নয়ন বিষয়ক সম্পাদক মোল্লা সুমন দায়িত্ব পেয়েছেন।
ক্লাবের সম্মানিত সদস্য হলেন: এএস পলাশ, সাকিব সরকার, মোল্লা সাব্বির, আরমান, আসিক খান, মুজাহিদুল ইসলাম রাফি, সাব্বির, মোজাহিদুল ইসলাম সকাল, মোহাম্মদ রহমতুল্লাহ রতন ও জিহাদ হোসেন।
নবগঠিত কমিটির সভাপতি মো. ফয়সাল খন্দকার বলেন, মতলব স্পোর্টিং ক্লাবকে একটি সুসংগঠিত ও কার্যকর ক্রীড়া সংগঠন হিসেবে এগিয়ে নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, নতুন খেলোয়াড় তৈরি এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে মতলবের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে আমরা কাজ করতে চাই। এ জন্য ক্লাবের সব সদস্যের সহযোগিতা ও ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আমরা চাই, ক্লাবটি শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ না থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও ভূমিকা রাখুক। সবার সম্মিলিত প্রচেষ্টায় মতলব স্পোর্টিং ক্লাবকে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।
ক্লাবের সাধারণ সম্পাদক সালাউদ্দিন প্রধান বলেন, নতুন কমিটির মাধ্যমে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পরিকল্পনা রয়েছে। খেলাধুলার পাশাপাশি তরুণদের প্রতিভা বিকাশ, নিয়মিত ক্রীড়া আয়োজন এবং সমাজের কল্যাণে কাজ করার বিষয়ে আমরা গুরুত্ব দেব। ক্লাবের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে মাঠমুখী করতে খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে মতলব স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে। এ জন্য স্থানীয় ক্রীড়াপ্রেমী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।
ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকার প্রত্যাশা করে
 সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে মতলব স্পোর্টিং ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে। বিশেষ করে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, স্থানীয় পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, নতুন খেলোয়াড় তৈরি এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে ক্লাবটি এলাকার ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টদের মতে, একটি শক্তিশালী ও কার্যকর ক্রীড়া সংগঠন তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সে লক্ষ্য সামনে রেখে নতুন কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, এমন প্রত্যাশা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।