সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ই’স’ক’নের কার্যক্রম নি’ষি’দ্ধ ও ম/ন্দি/র বন্ধের দা’বিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম
চাঁদপুরে ই’স’ক’নের কার্যক্রম নি’ষি’দ্ধ ও ম/ন্দি/র বন্ধের দা’বিতে মানববন্ধন

চাঁদপুরে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ এবং মুনসেফপাড়ায় অবস্থিত নীলাচল মন্দির বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা। সোমবার (২ নভেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। একই সঙ্গে মুনসেফপাড়ার নীলাচল মন্দির বন্ধের দাবিও তুলে ধরেন তারা।

হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে নেতারা চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের কাছে তাদের দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন।

হাজীগঞ্জে লুঙ্গির ভাঁজে মিলল ৫১১ পিস ইয়াবা, গ্রেপ্তার ৫৫ বছরের জুলহাস

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:২৩ পিএম
হাজীগঞ্জে লুঙ্গির ভাঁজে মিলল ৫১১ পিস ইয়াবা, গ্রেপ্তার ৫৫ বছরের জুলহাস

চাঁদপুরের হাজীগঞ্জে ৫১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুলহাস (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে হাজীগঞ্জ পৌরসভার খাটরা বিলওয়াই এলাকায় স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নুরে আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় জুলহাসকে আটক করে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে তাঁর পরিহিত লুঙ্গির ডান পাশ থেকে নীল পলিথিনে মোড়ানো দুটি প্যাকেটে থাকা ৫১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ করে তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ।

গ্রেপ্তার জুলহাস হাজীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ছাদেক।

Model Hospital

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।