চাঁদপুরে মোবাইলে কার্টুন দেখতে গিয়ে ধ’র্ষ’ণে’র শি’কা’র চার বছরের শি’শু, অভিযুক্ত গ্রেপ্তার
চাঁদপুরের চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্ত দেলোয়ার শিকদার ওরফে দেলুকে রবিবার (১ নভেম্বর) রাতে পুলিশ গ্রেপ্তার করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

জানা যায়, গত ২৬ অক্টোবর মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নের সরদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ শিশুটির পরিবারের। পরিবারের দাবি, কার্টুন দেখানোর কথা বলে শিশুটিকে নিজের বাড়িতে রেখে যৌন নির্যাতন করেন অভিযুক্ত। পরে শিশুটির মা তাকে কান্নারত অবস্থায় উদ্ধার করেন।
ঘটনার বিচার দাবিতে গত ২ নভেম্বর রাতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যান মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া। পরে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

মতলব উত্তর থানার (ওসি) মানস বড়ুয়া জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।









