সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে লুঙ্গির ভাঁজে মিলল ৫১১ পিস ইয়াবা, গ্রেপ্তার ৫৫ বছরের জুলহাস

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:২৩ পিএম
হাজীগঞ্জে লুঙ্গির ভাঁজে মিলল ৫১১ পিস ইয়াবা, গ্রেপ্তার ৫৫ বছরের জুলহাস

চাঁদপুরের হাজীগঞ্জে ৫১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুলহাস (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে হাজীগঞ্জ পৌরসভার খাটরা বিলওয়াই এলাকায় স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নুরে আলমের নেতৃত্বে এনএসআই মনির মুন্না সহ পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় জুলহাসকে আটক করে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে তাঁর পরিহিত লুঙ্গির ডান পাশ থেকে নীল পলিথিনে মোড়ানো দুটি প্যাকেটে থাকা ৫১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ করে তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ।

গ্রেপ্তার জুলহাস হাজীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ছাদেক।

Model Hospital

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী গুরুত্বর অসুস্থ্য: দোয়া কামনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:৫৯ পিএম
সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী গুরুত্বর অসুস্থ্য: দোয়া কামনা
চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য দৈনিক চাঁদপুর দর্পনের প্রধান সম্পাদক দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মুনির চৌধুরী গুরুতর অসুস্থ পড়েছেন। তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সোমবার দুপুরে ২৫০শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৩য় তলায় কেবিন ভর্তি করা হয়েছে৷
২নভেম্বর বেলা ১২টায় গুরুত্বর  অসুস্থ্য হলে তাকে প্রথমে ২৫০শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের নিচতলায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি করা হয়।সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে হাসপাতালের তৃতীয় তলা কেবিনে স্থানান্তর করা হয়।
তার অসুস্থ্যতার খবর শুনে দেখতে ও খোঁজখবর নিতে তাৎক্ষণিক  হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও কেবিনে ছুটে যান চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ।
এ সময় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী জানান, প্রেস ক্লাবের অসুস্থ্য সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরীর পাশে আছি। সদর হাসপাতালে গিয়েছি প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেস ক্লাবের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য সার্বক্ষনিক যোগাযোগ রাখা হয়েছে৷তিনি ডাক্তারদের  নিবিড় পর্যবেক্ষণে আছেন।চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা চলছে। প্রেস ক্লাব তার পাশে রয়েছে। সেই সাথে প্রেস ক্লাবের পক্ষ থেকে তাৎক্ষণিক সহযোগিতা করা হয়েছে। তার সুস্থতার জন্য সবার নিকট দোয়া কামনা করছি।
এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এ কে এম মাহাবুবুর রহমানসহ হাসপাতালে ডাক্তারগন তার সার্বক্ষনিক খোঁজখবর রাখছেন।
এসময় হাসপাতালে  আরো দেখতে যান চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি  অধ্যক্ষ জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, বি এম হান্নান, সিনিয়র সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মো: জাকির হোসেনসহ অন্যান্যরা।অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ  ফোনে তার শারিরীক অবস্থার খোঁজখবর নেন।
এদিকে, অসুস্থ সাংবাদিক মুনির চৌধুরীর চিকিৎসার জন্য সার্বক্ষণিক খোঁজখবর নেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।