সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

৪ থেকে ৭ নভেম্বর দেশজুড়ে গ্যাস সরবরাহ কমবে, ভোগান্তির আশঙ্কা

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
৪ থেকে ৭ নভেম্বর দেশজুড়ে গ্যাস সরবরাহ কমবে, ভোগান্তির আশঙ্কা

জরুরি রক্ষণাবেক্ষণের কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ দৈনিক ৯২০ থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নামবে

জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কমবে। এ সময়ে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। এতে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকেরা সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজ পরিচালনা করা হবে। এ কারণে আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।

Model Hospital

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বর্তমানে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহের পরিমাণ প্রায় ৯২০ মিলিয়ন ঘনফুট। রক্ষণাবেক্ষণকাজ চলাকালে এ সরবরাহ কমে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে। অর্থাৎ, এ সময়ে প্রতিদিন প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কম হবে।

সরবরাহ কমে যাওয়ায় দেশের বিভিন্ন গ্রাহক প্রান্তে গ্যাসের স্বাভাবিক চাপ বিঘ্নিত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণকাজ পরিচালনা করা হয়েছিল।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান।

সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী গুরুত্বর অসুস্থ্য: দোয়া কামনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:৫৯ পিএম
সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী গুরুত্বর অসুস্থ্য: দোয়া কামনা
চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য দৈনিক চাঁদপুর দর্পনের প্রধান সম্পাদক দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মুনির চৌধুরী গুরুতর অসুস্থ পড়েছেন। তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সোমবার দুপুরে ২৫০শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৩য় তলায় কেবিন ভর্তি করা হয়েছে৷
২নভেম্বর বেলা ১২টায় গুরুত্বর  অসুস্থ্য হলে তাকে প্রথমে ২৫০শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের নিচতলায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি করা হয়।সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে হাসপাতালের তৃতীয় তলা কেবিনে স্থানান্তর করা হয়।
তার অসুস্থ্যতার খবর শুনে দেখতে ও খোঁজখবর নিতে তাৎক্ষণিক  হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও কেবিনে ছুটে যান চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ।
এ সময় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী জানান, প্রেস ক্লাবের অসুস্থ্য সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরীর পাশে আছি। সদর হাসপাতালে গিয়েছি প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেস ক্লাবের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য সার্বক্ষনিক যোগাযোগ রাখা হয়েছে৷তিনি ডাক্তারদের  নিবিড় পর্যবেক্ষণে আছেন।চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা চলছে। প্রেস ক্লাব তার পাশে রয়েছে। সেই সাথে প্রেস ক্লাবের পক্ষ থেকে তাৎক্ষণিক সহযোগিতা করা হয়েছে। তার সুস্থতার জন্য সবার নিকট দোয়া কামনা করছি।
এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এ কে এম মাহাবুবুর রহমানসহ হাসপাতালে ডাক্তারগন তার সার্বক্ষনিক খোঁজখবর রাখছেন।
এসময় হাসপাতালে  আরো দেখতে যান চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি  অধ্যক্ষ জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, বি এম হান্নান, সিনিয়র সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মো: জাকির হোসেনসহ অন্যান্যরা।অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ  ফোনে তার শারিরীক অবস্থার খোঁজখবর নেন।
এদিকে, অসুস্থ সাংবাদিক মুনির চৌধুরীর চিকিৎসার জন্য সার্বক্ষণিক খোঁজখবর নেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।