বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:১৬ পিএম
চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত

চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে বিদ্যালয়ে হল রুমে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্ষুদে শিক্ষার্থীরা ‌বিদ্যালয়ের ক্লাসরুম এবং হলরুমে হাতে তৈরি বিভিন্ন ফুল দিয়ে সজ্জিত করে। ‌পরে ক্লাস পার্টির অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য, সংগীত, আবৃত্তি, গজল পরিবেশন করে।

চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের সহকারী অধ্যক্ষ মৃদুল কান্তি দাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ইনচার্জ নাজনীন আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিভাবক মোশাররফ হোসেন, কাওছার হোসেন, রুপা দে, চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক এবং সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিম।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের সহকারী শিক্ষক নুসরাত জাহান, তানজিলা আক্তার, সামিয়া রহমান, সানজিদা আক্তার, বিথী আক্তার, সত্যবতী সরকারসহ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ।

Model Hospital

শাহরাস্তিতে দুই মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:২২ পিএম
শাহরাস্তিতে দুই মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা

শাহরাস্তিতে দুটি মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ, প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদর্শন না করা এবং পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায়  এ দন্ড প্রদান করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) শাহরাস্তি পৌর পৌরশহরের  কালিবাড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

অভিযানকালে কালিবাড়ি বাজারের ফিউচার সুইটস ও গ্রীন ফুডস বেকারিসহ দুটি প্রতিষ্ঠানে খাদ্যপণ্যের মান ও সংরক্ষণ পরিবেশ পরিদর্শন করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটির মালামাল সংরক্ষণের স্থান অপরিচ্ছন্ন, প্রয়োজনীয় লাইসেন্স প্রদর্শন না করা এবং পাউরুটি, মিষ্টি, দধিসহ বিভিন্ন খাদ্যপণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার বিষয়টি নজরে আসে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুটি মামলা দায়ের করে প্রতিষ্ঠান দুটিকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Model Hospital

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের অবশ্যই স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করতে হবে। পাশাপাশি প্রতিটি পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ এবং প্রয়োজনীয় লাইসেন্স যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠান দুটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিদ্যমান সমস্যাগুলো আগামী তিন দিনের মধ্যে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পরবর্তী সময়ে রাষ্ট্রীয় আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।