রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

আরফাত রহমান কোকো সংসদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহীম জুয়েল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ৩:২২ পিএম
আরফাত রহমান কোকো সংসদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহীম জুয়েল

আরফাত রহমান কোকো সংসদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ স¤পাদক মনোনিত হয়েছেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল। ৬ এপ্রিল বুধবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন আলম ও সাধারণ স¤পাদক শামসুল আলম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।

তৃণমূল পর্যায়ে সাবেক ছাত্রনেতা কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের সামাজিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে সংগঠনটি তাকে এ পদে মনোনিত করে।

জানা যায়, ওয়ান ইলেভেনে পরিক্ষিত সাবেক ছাত্রনেতা ইব্রাহীম জুয়েল চাঁদপুরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে নিয়োজিত রাখার পাশাপাশি একাধিকবার কারাবরণ করেন। চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন ছাড়াও কেন্দ্রীয় বিএনপি কাছে তাঁর পরিচিতি ব্যাপক ও বিস্তীর্ণ।

এই ছাত্রনেতা দেশে সেনা সমর্থিত ১/১১ সরকারে সময়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে টেলি কনফারেন্স করে দেশের রাজনৈতিক অঙ্গনেই তোলপাড় সৃষ্টি করে ছিলেন। ফলে ওই সময়ে এ ছাত্রনেতা দেশের সব গণমাধ্যমের কল্যাণে জাতীয়ভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। দেশের গণতান্ত্রিক সব আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখেন।

Model Hospital

কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের জীবন ও কর্ম স¤পর্কে জানা যায়, তিনি ছাত্রজীবন থেকেই চাঁদপুরের সামাজিক, রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে তাঁর গুরুত্বপর্ণ ভূমিকা ছিলো। গরীব-দুঃখীদের লালন-পালনসহ সমাজসেবাকূলকডাউনে বিভিন্ন কর্মকাণ্ডে রেখেছেন অগ্রণী ভূমিকা। বিশেষ করে করোনাকালিন সময়ে কঠিন পরিস্থিতিতে পৌরবাসীর পাশে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছেন।

এরমধ্যে উল্লেখযোগ্য হলো মাস্কের সংকট মূহূর্তে পথচারী, শ্রমিক ও সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। মসজিদগুলোতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, লকডাউনে আটকে পড়া পৌর এলাকার সাধারণ শ্রমিক ও দিনমজুরদের জন্যে টানা লকডাউনে দুপুরের খাবারের ব্যবস্থা করেন। এছাড়া পৌর এলাকায় কর্মহীন হয়ে পড়ে প্রায় সহস্রাধিক পরিবারকে নগদ অর্থ ও খাবার দিয়ে তাদের পাশে দাঁড়ান।

সাহায্য গ্রহণকারীদের সামাজিক অবস্থা বিবেচনায় এর বেশিরভাগ অংশই তিনি প্রচারের বাইরে রেখেছেন।

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এম
হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বাদশ ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আসাদ পাঠান।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্বাদশ ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আসাদ পাঠান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যোগ, সাংগঠনিক প্রচেষ্টা ও সুন্দর আয়োজনের ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত। ভবিষ্যতেও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

Model Hospital

পরিশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ভূমিকা রাখা হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসাদ পাঠান।