শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় গোলাম হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ২:৫০ পিএম
কচুয়ায় গোলাম হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

কচুয়া প্রতিনিধি : শনিবার সন্ধ্যায় কচুয়া উপজেলা সাব রেজিষ্ট্রার অফিস সংলগ্ন দলিল লিখকদের কার্যালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব গোলাম হোসেনের উদ্যোগে কচুয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।

কচুয়া পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের রুমির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদ সদস্য জোবায়ের হোসেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার বাহার, আশ্রাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা প্রমূখ।

আলোচনা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন এসআর মসজিদের খতিব মাওলানা মুকবুল হোসেন।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, কচুয়া সদর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান, কচুয়া পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর তাজুল ইসলাম রাজু, কাউন্সিলর কামাল হোসেন অন্তর ও আব্দুল কাদের, সাবেক কাউন্সিলর শরীফ হোসেন, কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল ইসলাম টগর, কচুয়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফ চৌধুরী রুবেলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।