মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে দুই গ্রুপের সংঘর্ষ, বসতঘরে হামলা ভাংচুর : আহত ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ৪:৩৮ পিএম
মতলব উত্তরে দুই গ্রুপের সংঘর্ষ, বসতঘরে হামলা ভাংচুর : আহত ৩

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তরে বসতঘরে অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন ৩ জন এবং আসবাবপত্র ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা বসতঘরের আসবাবপত্র ভাংচুর, লুট-পাট করে হুমকি প্রদর্শন করে চালে যায়।

গত ৮ এপ্রিল (শুক্রবার) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের দক্ষিণ দশানী গ্রামে এ ঘটনা ঘটে।

এর আগে গত ৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে আরিফ ছৈয়াল তার নিজ বাড়ী হতে বেড়ীবাঁধে যাওয়ার পথে ইউপি সদস্য মেহেদি হাসানের বাড়ীর পাশে মেহেদি হাসান সহ ১০/১৫ জন যুবক আরিফ ছৈয়ালের ওপর অতর্কিত হামলা করে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে আরিফকে মারধর শুরু করে।

তখন আরিফের ডাক-চিৎকারে বেড়ীবাঁধ থেকে ফয়েজুল ভুইয়ার ছেলে শায়ন (২৮) আরিফকে বাচাঁতে গেলে তাকেও দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে মারধর করে গুরুতর জখম করে এবং তার মাথা ফাটিয়ে ফেলেন। খবর পেয়ে শায়নের মা ও তার আত্বীয় স্বজন শায়নকে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক দেখে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন মতলব উত্তর উপজেলা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার। এ ঘটনায় আরিফ ছৈয়াল মতলব উত্তর থানায় একটি অভিযোগ পত্রদাখিল করেন।

Model Hospital

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, আরিফ ছৈয়াল থানায় একটি অভিযোগ করেন এই অভিযোগ করার রেস ধরে শুক্রবার বিকেল ৫ টার সময় কলাকান্দা ইউপি সদস্য মেহেদি হাসানের নেতৃত্বে স্থানীয় সিরাজ বেপারীর ছেলে নুরুল হক, নরুল আমিন, তিরমিয়া ছৈয়ালের ছেলে করিম, জাকির ছৈয়ালের ছেলে ফরহাদ, মোহাম্মদ আলীর ছেলে মহাসিন, সুমন, ইমু, সংসের আলী বেপারীর ছেলে মোহাম্মদ আলী, লতিফ ভূইয়ার ছেলে শাহজাহান, সোহরাব সরকারের ছেলে রাসেল,বাবুর আলী কসাই এর ছেলে সিদ্দিকুর রহমান, সামছু ছৈয়ালের ছেলে শামিম সহ নারায়ণগঞ্জ থেকে ভাড়া করে আনা ৩০/৩৫ জনসহ প্রায় ৫০/৬০ জন যুবক পিস্তল ও দেশীয় অস্ত্র-শস্ত্রনিয়ে আরিফ ছৈয়ালের বসতঘরে ঢুকে অতর্কিত হামলা করে শোকেস, আলমারী,খাট ভাংচুর করে ৫ লক্ষ টাকা ও ৩ ভরি স্বর্ণলংকার লুট করে নিয়ে যায় এবং আরিফ ছৈয়ালের স্ত্রী সোনিয়া বেগম কে মারধর করে তার পরনের জামা- কাপড় টেনে হেস্রে ছিড়ে ফেলে তাকে শ্লীলতাহানী করেন এবং তার ২ বছরের শিশু কন্যা সায়বাকেও মারধধর করেন তারা।

খবর পেয়ে রাত ১০ টায় সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন মতলব উত্তর থানার এসআই মোঃ মিজানুর রহমান।

আরিফ ছৈয়ালের বড় বোন জেসমিন বেগম বলেন, আমি ট্রলার কিনার জন্য আমার ভাবী পলি বেগম এর কাছ থেকে ৩ লক্ষ টাকা, ফজলুল হক ছৈয়ালের স্ত্রী জাহানারা বেগমের কাছ থেকে ১ লক্ষ টাকা ধার এনেছি এবং ব্যুারো বাংলা সমিতি ছেংগারচর শাখা থেকে ১ লক্ষ টাকা চলতি মাসের ৪ তারিখে লোন উত্তোলন করে আমার ভাইয়ের ঘরে রেখেছি সাথে ৩ ভরি স্বর্ণ ছিলো হামলা কারীরা আমার ভাইয়ের আলমারী ভেঙ্গে আমার ৫ লক্ষ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় এবং যাওয়ার সময় আমাদেরকে প্রাণ নাশের হুমকি দিয়ে তারা চলে যায়।

আরিফ ছৈয়ালের স্ত্রী সোনিয়া বেগম বলেন, ৫ টার সময আমি রান্নাঘরে ইফতার তৈরি করতে ছিলাম এসময় তারা আমাদের ঘরে ঢুকে কাঠের শোকেস, খাটপালং এবং স্টীলের আলমারী ভাংচুর করে আমাকে মারধর করে আমার পরনের জামা- কাপড় টেনে হেস্রে ছিড়ে ফেলে আমাকে শ্লীলতাহানি করেন এবং আমার ২ বছরের মেয়ে সায়েবাকে মারধর করেন এবং আমার জাল লিটন ছৈয়ালের স্ত্রী লিমা বেগমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং আমার ননদের ৫ লক্ষ টাকা ও ৩ ভরি স্বর্ণ তারা লুট করে নিয়ে যায় এবং যাওয়ার সময় আমাদেরকে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে যায় তারা। আমি পুলিশ প্রশাসনের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই।

স্থানীয় ফয়েজুল ভূইয়া বলেন, আরিফ ছৈয়াল স্থানীয় ইউপি নির্বাচনে মেম্বারী নির্বাচন করেছেন তার বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তার প্রতিদ্বন্ধি মেহেদি হাসান বিজয়ী হয় এবং নির্বাচনের দিনই মেহেদি হাসান ও তার লোকজন একটি কমিউনিটি ক্লিনিকের দরজা- জানালা ভাংচুর করে আরিফ ছৈয়ালের ওপর দোষ চাপিয়ে দিয়ে মেহেদি হাসান ও তার লোকজন আরও বেপরোয়া হয়ে উঠে এবং বৃহস্পতিবার আরিফকে মারধর করাবস্থায় তার ডাক চিৎকারে আমার ছেলে শায়ন আরিফকে বাঁচাতে গেলে মেহেদি হাসান ও তার লোকজন আমার ছেলে শায়নকে মারধর করে গুরুতর জখম করে তার মাথা ফাটিয়ে ফেলেন সে বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মেহেদি হাসান একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে সে নারায়ণগঞ্জ থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে বসত ঘরে ঢুকে আসভাব পত্র ভাংচুর ও লুট-পাটের ঘটনা ঘটায়?। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার বিচার চাই।

এদিকে ইউপি সদস্য মেহেদী বলেন, গত বৃহস্পতিবার আমার উপর অতর্কিত হামলা করে আরিফ ও তার লোকজন। এসময় আরিফের সাথে আমার হাতাহাতি হয়। এ ঘটনায় আমি থানায় মামলা দায়ের করেছি। আর শুক্রবারের ঘটনার ব্যাপারে আমি কিছু জানি না। আমি বা আমার কোন লোক আরিফের বাড়িতে হামলা করেনি।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক মোঃ মাসুদ বলেন, আরিফ ছৈয়ালকে মারধরের আভিযোগ পেয়েছি এবং পরের দিন আবার তার বসতঘরে হামলা ভাংচুর ও লুট-পাটের খবর পেয়েছি মামলা বা অভিযোগের ভিত্তিতে আমরা দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”