রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুরের লিখন ময়নামতি কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ১:৩৯ পিএম
চাঁদপুরের লিখন ময়নামতি কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীর ছেলে সাজ্জাদ হোসেন লিখন ময়নামতি মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন।

গত ৯ এপ্রিল সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখা সভাপতি মিজানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক আশিক হাসান স্বাগত স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করেন। এতে আগামী ১ বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ ময়নামতি মেডিকেল কলেজ শাখা সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান এর সভাপতি হিসেবে সাজ্জাদ হোসেন লিখনকে নির্বাচিত করেন।

কমিটির সহ-সভাপতি জোবায়ের হোসেন রাফি, আব্দুর রউফ কাউছার, তাইফুর রহমান, বশির উদ্দীন রাজু, সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাজেদ নোনী, সোয়েব হোসেন সৌরভ, মোঃ ফয়জুল মোবারক, গৌরব পাল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার হোসেন, মোহাম্মদ মফিজুর রহমান।

সাজ্জাদ হোসেন লিখন তার উপর অর্পিত দায়িত্ব যাতে সঠিক ভাবে পালন করতে পারে সেজন্য তিনি কলেজ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের সার্বিক সহযোগীতা কামনা করেছেন। উল্লেখ্য সাজ্জাদ হোসেন লিখনের বাবা শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাতা হাপানীয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তার দুই ভাই ১ বোনের মধ্যে সে সবার বড়।

Model Hospital

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এম
হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বাদশ ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আসাদ পাঠান।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্বাদশ ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আসাদ পাঠান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যোগ, সাংগঠনিক প্রচেষ্টা ও সুন্দর আয়োজনের ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত। ভবিষ্যতেও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

Model Hospital

পরিশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ভূমিকা রাখা হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসাদ পাঠান।