কচুয়ায় পুলিশ কর্তৃক নব-নির্মিত ঘর পেল গৃহহীন পরিবার
মো: রাছেল : চাঁদপুরের কচুয়ায় পুলিশের উপহার হিসাবে একজন হত দরিদ্র গৃহহীন পরিবার একটি করে পাকা ঘর পেয়েছে।

গতকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সারা দেশে ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর প্রক্রিয়া শুভ উদ্বোধন করেন।

কচুয়া থানা মিলনায়তনে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার,উপজেলা পুলিশিং কমিউিনিটি সাধারন সম্পাদক প্রানধন দেব, স্থানীয় জন প্রতিনিধি, কমিউনিটি পুলিশ, সাংবাদিকগণ এই ভিডিও কনফারেন্সে অংশ গ্রহন করেন। ভিডিও কনফারেন্সে শেষে থানা পুলিশ কচুয়া উপজেলার গোহট গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের স্ত্রী মাকসুদার হাতে ঘরের দলিলপত্র হস্তান্তর করেন।











