শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে সেমাই কারখানাকে ভোক্তা অধিদপ্তরের ৪০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ৩:১৭ পিএম
চাঁদপুরে সেমাই কারখানাকে ভোক্তা অধিদপ্তরের ৪০ হাজার টাকা জরিমানা
মাসুদ হোসেন : পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সেমাই কারখানায় বাজার তদারকি অভিযান চালিয়েছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।
সোমবার (১১ এপ্রিল) চাঁদপুর সদর উপজেলার মৈশাদী তালতলা বাজার এলাকায় হারুন বেকারীতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধ খুঁজে পাওয়া যায়। সেমাইতে মাছি, মাকড়শার আঁশ, তৈরিকৃত ডালডা ও ঘিতে  শুকনা পাতা ও ময়লা, বাথরুমে সাবান ব্যবহার না করা, ময়লা ও ঘর্মাক্ত হাত দিয়ে সেমাইয়ের কাই তৈরি করা, স্যাঁতসেঁতে মেঝে, খাবার তৈরি রুমে স্টাফদের জামাকাপড় ও সিগারেটের টুকরা ফেলে রাখা, প্যাকেটজাত সেমাইতে ওজনে কম দেয়া সহ সর্বোপরি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরির অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযান পরিচালনায় সহায়তা করেন চাঁদপুর জেলা ডিবি পুলিশের একটি চৌকশ টিম।
এবিষয়ে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন জানান, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সেমাই কারখানাতে বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে। এবং ভোক্তার স্বার্থে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।