শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করে আর্থিক সুবিধা পেল চাঁদপুরের লেখক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ৩:৪৮ পিএম
ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করে আর্থিক সুবিধা পেল চাঁদপুরের লেখক
মাসুদ হোসেন : অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ঢাকা টু চাঁদপুর রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ সোনার তরী-৩ কর্তৃপক্ষকে জরিমানা করেছে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১১ এপ্রিল) চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন এ জরিমানা করা হয়। জানা যায়, গত পহেলা এপ্রিল বিকেল ৫টায় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী যাত্রীবাহী সোনার তরী-৩ লঞ্চে করে কয়েকজন লেখক ও সংবাদকর্মী নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর আসার পথে তাদের কাছে জনপ্রতি ভাড়া বাবদ ১৫০ টাকা করে রাখা হয়। কিন্তু তারা যাওয়ার সময় ১০০ টাকা ভাড়া দিয়ে যান এমন কথা টিকেট কাউন্টারে জানালে তৎকালীন টিকেট কাটার দায়িত্বে যিনি ছিলেন তিনি যাত্রীদের উপর চড়াও হয়ে ওঠেন। সেখানে অন্যান্য যাত্রীদের সামনে এমন ঘটনা ঘটলে ঐ লেখক ও সংবাদকর্মীদের পক্ষ থেকে একজন লেখক এইচএম জাকির গত ৩ এপ্রিল চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে গত ৫ এপ্রিল ভোক্তা অধিদপ্তর সোনার তরী-৩ লঞ্চ কর্তৃপক্ষকে একটি নোটিশ জারি করেন এবং সোমবার (১১ এপ্রিল) এর শুনানি গ্রহন করা হয়। এতে অভিযুক্ত প্রতিষ্ঠান আনীত অভিযোগের দোষ স্বীকার করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯  মোতাবেক অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এবং জরিমানার ২৫ শতাংশ অর্থ ২ হাজার টাকা তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে প্রদান করা হয়।
চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন জানান, লঞ্চ কর্তৃপক্ষকে কোনভাবে যেন বিআইডব্লিউটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে দাম বেশি না রাখা হয় সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।
এছাড়াও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করতে নিষেধ করা হয়েছে। এক্ষেত্রে ভোক্তাদের বা যাত্রীদেরও সচেতনতা খুব জরুরি।একজন সচেতন ভোক্তা হোন, ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে প্রমাণ সাপেক্ষে লিখিত অভিযোগ করুন।
ভোক্তার স্বার্থ রক্ষায় ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।