শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ১৭ মাদক মামলার দুই আসামী ইয়াবাসহ আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৭:৪৬ পিএম
ফরিদগঞ্জে ১৭ মাদক মামলার দুই আসামী ইয়াবাসহ আটক
এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
১৪ এপ্রিল বৃহস্পতিবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে  এস.আই মো. নূরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী এলাকায় অভিযান পরিচালনা করে ১৪টি মাদক মামলার আসামী ও শীর্ষ মাদক কারবারী মোঃ বিল্লাল হোসেন(৪৩) ও তিন মাদক মামলার আসামী মাদক কারবারী মোঃ আবু বক্কর ছিদ্দিক(৬৩)কে ৫০পিস ইয়াবাসহ আটক করে।
একই দিনে এস.আই আবদুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারী সুমন(৩৩)কে ৪ শত গ্রাম গাঁজাসহ আটক করে।
আটককৃত মাদক কারবারী মোঃ বিল্লাল হোসেন উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী এলাকার খান বাড়ির মৃত আবুল বাসার খানের ছেলে ও মাদক কারবারী মো. আবু বক্কর ছিদ্দিক একই এলাকার তোরাব আলী মিজি (পুরান) বাড়ীর মৃত আনোয়ার হোসেন মিজির ছেলে এবং মাদক কারবারী সুমন রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা সর্দার পাড়া কবিরাজ বাড়ীর মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, তিন মাদক কারবারীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।