রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

ঢাকায় বিশিষ্ট ব্যবসায়ীদের নিয়ে রেদওয়ান খান বোরহানের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ২:৪০ পিএম
ঢাকায় বিশিষ্ট ব্যবসায়ীদের নিয়ে রেদওয়ান খান বোরহানের ইফতার মাহফিল অনুষ্ঠিত
 গাজী মোঃ মহসিন : ঢাকায় বিশিষ্ট ব্যবসায়ীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেন সম্বলিত সমন্বয় ফ্রন্ট বায়রার ভাইস প্রেসিডেন্ট, আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জনপ্রিয় ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
সোমবার ১৮ ই এপ্রিল বিকালে সাড়ে ৫টায় ঢাকা নয়া পল্টন চায়না টাউন ভবনের ৭ম তলায় সিটি নিয়ন গ্রুপ কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্বলিত সমন্বয় ফ্রন্ট বায়রার সভাপতি ড.মোহাম্মদ ফারুক।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্বলিত সমন্বয় ফ্রন্ট বায়রার সহ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, আরতি গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের, সম্বলিত সমন্বয় ফ্রন্ট বায়রার মহাসচিব মোস্তাফা মাহমুদ।
এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম রনি, যুগান্তরের সিনিয়র সাংবাদিক হাসিবুর রহমান হাসিব,আমাদের সময়ের সিনিয়র সাংবাদিক আকবর হোসেন, নয়া দিগন্তের সিনিয়র সাংবাদিক রুোহান ইসলাম, ইনকিলাবের সিনিয়র সাংবাদিক ইয়াসিন রানা সহ বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব ও চাঁদপুরের ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর সাহেব আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী।

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এম
হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বাদশ ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আসাদ পাঠান।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্বাদশ ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আসাদ পাঠান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যোগ, সাংগঠনিক প্রচেষ্টা ও সুন্দর আয়োজনের ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত। ভবিষ্যতেও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

Model Hospital

পরিশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ভূমিকা রাখা হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসাদ পাঠান।