রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

বঙ্গবন্ধুর ম‌তো ত‌্যাগী নেতা বাংলায় ছিল না আর জন্মাবে না; না‌ছির উ‌দ্দিন আহমেদ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ২:২৮ পিএম
বঙ্গবন্ধুর ম‌তো ত‌্যাগী নেতা বাংলায় ছিল না আর জন্মাবে না; না‌ছির উ‌দ্দিন আহমেদ

সাইদ হোসেন অপু চৌধুরী : ঐ‌তিহা‌সিক মু‌জিবনগর দিবস উপল‌ক্ষ্যে জেলা তথ‌্য অ‌ফি‌সের আ‌য়োজ‌নে চল‌চ্চিত্র প্রদর্শণ ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

মঙ্গলবার ১৯ এ‌প্রিল সকাল ১১টায় গ‌ণি ম‌ডেল উচ্চ বিদ‌্যাল‌য়ে আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রাখেন জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি না‌ছির উ‌দ্দিন আহমেদ।

তি‌নি ব‌লেন, এ‌দিন‌টি ঐ‌তিহা‌সিক দিন। বাঙ্গালী জাতি এ দি‌নে জাতীয় ৪ নেতা‌কে শ্রদ্ধা ভ‌রে স্মরন ক‌রে। বাঙ্গালী জাতির অ‌নেক অর্জন ও গ‌র্বের ই‌তিহাস র‌য়ে‌ছে। ১৭৫৭ সা‌লে বাঙ্গালীর স্বাধীনতার সূর্য অস্ত‌মিত হয়। বাঙ্গালী জাতি কখনই স্বাধীন ছিল না। বঙ্গবন্ধু বঙ্গালী জাতি‌কে স্বাধীনতা এ‌নে দেন। ৬ দফার উপ‌রেই স্বাধীনতার সকল কিছু উ‌ল্লেখ ছিল। ৭০ নির্বাচ‌নে আওয়ামীলীগ নিরুঙ্কুশ সংখ‌্যাগ‌রিষ্ঠতা অর্জন কর‌লেও বাঙ্গালী‌কে ক্ষমতা দিল। তারপরই বঙ্গবন্ধু ৭ মা‌র্চের ভাষন দেন। যা আজ বিশ্ব ঐ‌তি‌হ্যে স্থান পে‌য়ে‌ছে। অনেক নেতা ছিল কিন্তু বঙ্গবন্ধুর ম‌তো এ ত‌্যাগী নেতা বাংলায় ছিল না আর জন্মা‌বেও না।

জেলা তথ‌্য কর্মকর্তা মোহাম্মদ ম‌নির হো‌সে‌নের সভাপ‌তি‌ত্বে প্রধান বক্তার বক্তব‌্য রা‌খেন জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।

Model Hospital

গ‌ণি আদর্শ উচ্চ বিদ‌্যাল‌য়ের সহকারী শিক্ষক না‌জির আহ‌মেদের প‌রিচালনায় বক্তব‌্য রা‌খেন জেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাহাব উ‌দ্দিন ও গ‌ণি ম‌ডেল উচ্চ বিদ‌্যাণ‌য়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উ‌দ্দিন।

অনুষ্ঠা‌নে ‌বি‌ভিন্ন প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ঐ‌তিহা‌সিক মু‌জিবনগর দিবস উপল‌ক্ষ্যে জেলা তথ‌্য অ‌ফি‌সের আ‌য়োজ‌নে চল‌চ্চিত্র প্রদর্শণ ও আ‌লোচনা সভায় বিশেষ অতিথির বক্তব‌্য রা‌খেন জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এম
হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বাদশ ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আসাদ পাঠান।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্বাদশ ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আসাদ পাঠান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যোগ, সাংগঠনিক প্রচেষ্টা ও সুন্দর আয়োজনের ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত। ভবিষ্যতেও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

Model Hospital

পরিশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ভূমিকা রাখা হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসাদ পাঠান।