রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

খালেদা জিয়া ও মানিকের মুক্তির দাবিতে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ৩:২৯ পিএম
খালেদা জিয়া ও মানিকের মুক্তির দাবিতে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং জেলা বিএনপি’র নব-নির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নিঃশর্ত মুক্তির দাবিতে চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০ এপ্রিল বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

চাঁদপুর প্রেসক্লাব সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বৃষ্টিকে উপেক্ষা করে জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন সকল ইউনিটের শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

এরপর বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বয়ক হযরত আলী ঢালীর সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি’র নব-নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।

Model Hospital

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন খান বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলায়মান ঢালী, যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, মোঃ মাসুদ মাঝি, শামসছুল আরেফিন সূর্য, শামসুল আরেফিন, ইয়াকুব বিন সায়েদ লিটন, অলি চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. সলিম উল্লাহ সেলিম বলেন, বর্তমান আওয়ামী সরকারের শাসন, শোষণ, নির্যাতন আর নিপীড়নে দেশের মানুষ আজ অতিষ্ঠ হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে ব্যর্থ সরকার সত্য কথার লাগাম টেনে ধরতে সফল। এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তারা মানুষের ভোট অধিকার হরণ করেছে।

তিনি আরো বলেন, সরকারের মিথ্যা মামলা দিয়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে। এই সরকারের মিথ্যা মামলা থেকে আমাদের জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবও রক্ষা পায়নি। সরকারের মিথ্যা মামলায় আমাদের প্রিয় নেতা আজ কারাবন্দি। আমরা অবিলম্বে বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং শেখ ফরিদ আহমেদ মানিকের নিঃশর্ত মুক্তির দাবি করছি।

এসময় জেলা স্বেচ্ছাসেবক দল আওতাধীন চাঁদপুর পৌর, সদর থানা, সকল ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এম
হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বাদশ ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আসাদ পাঠান।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্বাদশ ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আসাদ পাঠান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যোগ, সাংগঠনিক প্রচেষ্টা ও সুন্দর আয়োজনের ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত। ভবিষ্যতেও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

Model Hospital

পরিশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ভূমিকা রাখা হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসাদ পাঠান।