শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় শিশু ধর্ষণ মামলায় জহিরুল শ্রীঘরে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ৩:২৮ পিএম
কচুয়ায় শিশু ধর্ষণ মামলায় জহিরুল শ্রীঘরে

মোঃ রাছেল : কচুয়া উপজেলার উত্তর আশ্রাফপুর গ্রামের ধনগাজী বাড়ির ৩ বছর ৪ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে একই বাড়ির আব্দুর রহমানের ছেলে জহিরুল ইসলাম (৪২)।

এঘটনায় কচুয়া থানায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন। যার নং- ২২ তারিখ ১৭-০৪-২২। ঘটনাকি ঘটেছে গত ১০ এপ্রিল রবিবার বিকেল ৫ ঘটিকায়।

মামলা সূত্রে জানা যায়, ১০ এপ্রিল রবিবার বিকেল ৫ ঘটিকায় শিশুটি জহিরুল ইসলামের ঘরের সামনে খেলতে যায়। এসময় জহির তাকে দোকানের খাবার কিনে দেওয়ার কথা বলে ফুসলিয়ে গোয়াল ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

শিশুটির হাউ মাউ চিৎকার শুনে বাড়ির লোকজনকে এগিয়ে আসতে দেখে জহিরুল ইসলাম দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। শিশুটি চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা গ্রহন করতে হয়েছে বিধায় ঘটনার এক সাপ্তাহের পর ১৭ এপ্রিল শিশুরটি মা ফাহিমা বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেন।

Model Hospital

কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামনুর রশিদ সরকার জহিরুল ইসলামকে গত বুধবার সন্ধ্যায় চাঁদপুর শহর এলাকা থেকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার জহিরুল ইসলামকে কোর্টে সোপর্দ করার মধ্য দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

জহিরুল ইসলামকে গ্রেফতার ও জেল হাজতে প্রেরনের বিষয়টি কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহিউদ্দিন নিশ্চিত করেন।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।