বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

দৈনিক আদি বাংলা পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম শান্ত’র যোগদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ৩:৫৭ পিএম
দৈনিক আদি বাংলা পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম শান্ত’র যোগদান

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের দৈনিক আদি বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন আরিফুল ইসলাম শান্ত। চলচ্চিত্র নির্মাতা আরিফ রাসেল এর প্রকাশনায় ডা. নাজমুন নাহার এর সম্পাদনায় পাঠকপ্রিয় দৈনিক আদি বাংলা পত্রিকায় ২১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন।

প্রতিশ্রুতিশীল সাংবাদিক ও সংগঠক আরিফুল ইসলাম শান্ত শিক্ষা জীবনের পাশাপাশি ২০০৫ সালে ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের মতলব পত্রিকার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে তিনি জাতীয় দৈনিক বাংলাদেশ সময় এবং স্থানীয় দৈনিক আলোকিত চাঁদপুর, সাপ্তাহিক পাঠক সংবাদসহ একাধিক দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় কাজ করেছেন।

এছাড়াও তিনি তার বাবার নামে প্রতিষ্ঠিত নজরুল ইসলাম স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি, আবদুস সামাদ মেমোরিয়াল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, স্বপ্নীলকন্ঠ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য, চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের সদস্য, মতলব সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য, মতলব প্রেসক্লাবের সদস্যসহ আরও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

দৈনিক আদি বাংলা পত্রিকায় তিনি পেশাগত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Model Hospital

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।