বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরস্থ কচুয়া ছাত্রকল্যাণ সংস্থার ইফতার মাহফিল সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ৬:০০ পিএম
চাঁদপুরস্থ কচুয়া ছাত্রকল্যাণ সংস্থার ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরস্থ কচুয়া ছাত্রকল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় ২৩ এপ্রিল রোজ শনিবার চাঁদপুর প্রেসক্লাব ভবনস্থ এলিট চাইনিজ এন্ড রেষ্টুরেন্টে চাঁদপুরস্থ কচুয়া ছাত্রকল্যাণ সংস্থার সভাপতি এস এম জাহেদুল ইসলাম বাবুর সভাপতিত্বে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুরস্থ কচুয়া ছাত্রকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো নুরুন্নবী মিয়াজি রুবেল’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরস্থ কচুয়া ছাত্রকল্যাণ সংস্থার পৃষ্ঠপোষক কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির।

তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশ ও জাতি গঠনে ছাত্রসমাজের ভূমিকা সর্বক্ষেত্রে প্রশংসনীয়। ছাত্রসমাজরাই দেশের জন্য কাজ করে যাচ্ছে দিনরাত। আমি আশাবাদী ছাত্রসমাজ এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে।

তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, কচুয়া উপজেলার শিক্ষার্থীর কল্যাণে আমি শিশির অতীতে ছিলাম ভবিষ্যতে আছি থাকব ইনশাআল্লাহ। তোমাদের সংগঠনের কল্যাণে সব সময় নিয়োজিত থাকব।

Model Hospital

ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো বেদারুল আলম, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মো কামরুল হাছান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান, চাঁদপুরস্থ কচুয়া ছাত্রকল্যাণ সংস্থার উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আরিফ উল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. ইয়াকুব মাষ্টার, সংস্থার উপদেষ্টা এবং বাংলাদেশ ছাত্রলীগ কচুয়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সবুজ, সংস্থার উপদেষ্টা তানজীর রেজা রনি, বাংলাদেশ ছাত্রলীগ নেতা শাহালম মোল্লা, মো সোহেল,মো মারুফ,চাঁদপুরস্থ কচুয়া ছাত্রকল্যাণ সংস্থার সহ-সভাপতি মো ইব্রাহিম পাটোয়ারী, সহ-সভাপতি মো সবুজ সিকদার, সহ-সভাপতি মো বাছির উদ্দিন, সহ-সভাপতি মো শাহপরান হোসেন, যুগ্ম- সাধারণ সম্পাদক মো আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো আল আমিন, শিপন চন্দ্র, সাংগঠনিক সম্পাদক মো. শাহাব উদ্দিন শিহাব, মো কামরুল হাসান, খন্দকার মিলন হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. মোফাজ্জল হোসেন শুভ,দপ্তর সম্পাদক মো আরিফ হোসেন, উপ দপ্তর সম্পাদক মো আরিফ, উপবৃত্তি বিষয়ক সম্পাদক মো. মোতালেব, সদস্য মো. ইসমাঈল হোসেন সহ চাঁদপুর সরকারি কলেজে অধ্যয়নরত কচুয়া উপজেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল ও আলোচনা সভা সফলভাবে সম্পন্ন হওয়ায় চাঁদপুরস্থ কচুয়া ছাত্রকল্যাণ সংস্থার সভাপতি এস এম জাহেদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো নুরুন্নবী মিয়াজি রুবেল সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সহযোগিতায় যেনো চাঁদপুরস্থ কচুয়া ছাত্রকল্যাণ সংস্থাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital