বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মনিপুর-খিতারপাড় প্রবাসী মানব কল্যাণ সংস্থার ইফতার সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ২:১৯ পিএম
শাহরাস্তিতে মনিপুর-খিতারপাড় প্রবাসী মানব কল্যাণ সংস্থার ইফতার সামগ্রী বিতরণ
রাফিউ হাসান : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামে মনিপুর-খিতারপাড় প্রবাসী মানব কল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) উপজেলার মনিপুর গ্রামে মনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংস্থাটির আহবায়ক মঞ্জুর আহমেদ মিঠু ও যুগ্ন আহবায়ক মোবারক হোসেন শাকিলের সার্বিক তত্ত্বাবধানে এবং যুক্তরাষ্ট্র প্রবাসী আমিনুল ইসলাম মনিরের সার্বিক সহযোগিতায় শতাধিক লোকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা ১ কেজি, মুড়ি ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, সেমাই ১ কেজি, খেসারী ডাল ৫০০ গ্রাম, খেজুর ৫০০ গ্রাম, বেসন ৫০০ গ্রাম, পেঁয়াজ ১ কেজি, আলু ২ কেজি।
অনু্ষ্ঠানে সংস্থাটির উপদেষ্টা ডাঃ মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলম রিপন, হাসান আহম্মেদ, উপদেষ্টা (সহযোগী) আব্দুর রহিম মিঠু, আব্দুল মালেক, মোস্তফা কামাল মোল্লা, চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন, ওয়ান ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা কামরুজ্জামান, শফিউল কবির বিএসসি, নজরুল ইসলাম স্বপন, প্রফেসর জাহাঙ্গীর আলম, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সঞ্চালক ও উপদেষ্টা ডাঃ মোঃ সাইফুল ইসলাম চৌধুরী শুভেচ্ছা বক্তব্যে বলেন, করোণাকালীন সময়ে আমাদের গ্রামে বসবাস করা সকল প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত মনিপুর-খিতারপাড় প্রবাসী কল্যাণ সংস্থাটি গ্রামের সামাজিক কাজগুলোতে অবদান রাখছে। গ্রামের অসহায় ও হতদরিদ্র মানুষগুলোর পাশে সব সময় থাকতে চায় সংস্থাটি।
উল্লেখ্য, গ্রামের আর্থ সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমুখী কাজের নিমিত্তে ২০২১ সালে কয়েকজন প্রবাসীর উদ্যোগে মনিপুর-খিতারপাড় প্রবাসী কল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত হয়। ইতিমধ্যে সংস্থাটি গ্রামে প্রান্তিক জনগোষ্ঠীকে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।