শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিমের ঈদ উপহার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৫:২২ পিএম
মতলব উত্তরে মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিমের ঈদ উপহার বিতরণ

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিমের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে ছেংগারচর এমএম কান্দি নিজ গ্রামে শিল্পপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম উপস্থিত থেকে দলীয় নেতাকর্মী ও অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

এ সময় পবিত্র রমজান মাসে আমরা যারা বিত্তবান আছি সকলকেই অসহায়দের পাশে দাঁড়াতে আহ্বান করেছেন তিনি। করোনা পরবর্তীতে মানুষ কিছুটা ঘুরে দাঁড়িয়ে পবিত্র মাহে রমজান পালন করছে। সমাজের সকল বিত্তশালীরা গরীব অসহায়দের পাশে দাঁড়িয়ে আগামী পবিত্র ঈদুল ফিতর সকলেই হাসি-খুশিতে পালন করতে পারে এ জন্য সকলের প্রতি সবিনয় অনুরোধ রইল।

এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিল আহসান হাবিব, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জসিম সরকার, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকার, জেলা যুবলীগের সাবেক সদস্য মহিবউল্যা খোকন, পৌর যুবলীগ নেতা আল আমিন, পৌর ছাত্রলীগ নেতা মাকসুদুর রহমান মিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital