শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কুমারডুগীতে দুস্থ্যদের মাঝে তোফায়েল আহমেদ খান ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ৪:১৯ পিএম
কুমারডুগীতে দুস্থ্যদের মাঝে তোফায়েল আহমেদ খান ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগীতে মরহুম তোফায়েল আহমেদ  খান ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও অসহায় ও দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় থেকে ইউনিয়নের কয়েক শতাধিক অসহায় দুস্থদের মাঝে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে ঈদের এ শুভেচ্ছা তুলে দেন শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
এ সময় মরহুম তোফায়েল আহমেদ খান ফাউন্ডেশনের সহ-সভাপতি হাজী সেলিম খান, সাধারণ সম্পাদক খোরশেদ আলম জিকু পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আরিফ খান, সদস্য শাহআলম পাটওয়ারী, সাইফুল ইসলাম খান, সোহাগ খানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সমাজের বিভিন্ন স্থরের লোক উপস্থিত ছিলেন।
সংগঠনটি প্রতিষ্ঠা থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড, অসহায় দুস্থ্যদের সাহায্য সহযোগীতা, শীতবস্ত্র বিতরণ, ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এটিএস গ্রুফের ব্যবস্থাপনা পরিচালক এম এ খান জুয়েল তা বাস্তবায়ন করে থাকেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital