বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে এফসিসি’র ঈদ পূনর্মিলনী ও বার্ষিক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ মে, ২০২২, ১১:৫৯ এম
চাঁদপুরে এফসিসি’র ঈদ পূনর্মিলনী ও বার্ষিক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ফরমার ক্রিকেটারস অফ চাঁদপুর (এফসিসি’র) ঈদ পূর্ণমিলনী ও বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৫ মে ) সন্ধ্যায় শহরের রেডচিলি  চাইনীজ রেষ্টুরেন্টে ঈদ পূর্ণমিলনী ও বার্ষিক সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ও উপজেলার এবং জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত বিভিন্ন ক্লাবের সাবেক ক্রিকেটারগণ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ক্রিকেটার খন্দকার মুজিব, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
ফরমার ক্রিকেটারর্স অব চাঁদপুরের সভাপতি সাবেক ক্রিকেটার শেখ মঞ্জুরুল কাদের সোহেলের সভাপতিত্বে,সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ কর রানার পরিচালনায়,অনান্যর মধ্যে বক্তব্য রাখেন সাবেক ক্রিকেটার সমর দাস, সুখরঞ্জন, সৈয়দ শামীম ফারুকী, ফয়সাল আহমেদ বাহার, সঞ্জয় কর্মকার সুখন প্রমুখ। সভায় ক্লাবের নতুন কমিটি ঘোষনা করা হয়।
এ সময় চাঁদপুরের ক্রিকেটার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মাহমুদুল হাসান জয়কে ফুলের শুভেচ্ছা জানানো হয়। সভায় নতুন কমিটিতে শেখ মঞ্জুরুর কাদের সোহেল কে সভাপতি ও সঞ্জয় কর্মকার সুখনকে সাধারন সম্পাদক ঘোষণা করে ৮৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital