শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ষাটনল ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ মে, ২০২২, ৪:১৬ এম
মতলব উত্তরে ষাটনল ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১নং ষাটনল ইউনিয়নে নিবন্ধিত জেলের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

১৭ মে মঙ্গলবার সকালে উপজেলার ১নং ষাটনল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৯৪১ জন নিবন্ধিত জেলে পরিবারের মাঝে প্রতি মাসে ৪০ কেজি করে ২ মাসের এক সাথে মোট ৮০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

চাউল বিতরণকালে এক সংক্ষিপ্ত আলোচনায় ১নং ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদৌস আলম সরকার বলেন, ঝাটকা রক্ষায় সবার সচতেন থাকতে হবে। জেলেদের উদ্দেশ্যে বলেন, ঝাটকা রক্ষা করলে যখন ইলিশ হবে এই ইলিশ আপনারাই দরবেন এবং তার সুফল আপনারাই ভোগ করবেন। তাই ঝাটকা দরা থেকে সবাইকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার জেলেদের নানান সুবিধা দিচ্ছে সুতরাং ঝাটকা রক্ষায় সবাইকে সহযোগীতা করতে হবে। কোন জেলে নদীতে ঝাটকা ধরবেন না।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন- ট্যাগ অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক হোসেন, ইউপি সচিব আল আমিন কাজী, ইউপি সদস্য যথাক্রমে মো. বোরহান উদ্দিন, রফিকুল ইসলাম, আক্কাস আলী মোল্লা, মোশারফ হোসেন, জসিম দেওয়ান, মোশাররফ হোসেন শিকদার, মনির হোসেন, জাকির হোসেন সরকার, মহিলা ইউপি সদস্য রাহিমা বেগম, জেসমিন আক্তার, আলো বেগম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital