শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

২৬ মে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ মে, ২০২২, ২:৩১ পিএম
২৬ মে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে আগামী ২৬ মে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। মেঘনা-ধনাগোদা পওর বিভাগ, পাউবো, চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।

উচ্ছেদ অভিযানের বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, সকলের অবগিতর উল্লেখ করে আগামী ২৬ মে বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেচ খাল ও নদী তীর প্রতিরক্ষা কাজ সংলগ্ন অবৈধ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন ভূমি হতে অবৈধ হবে।

স্থাপনা উচ্ছেদ করা হবে। উক্ত উচ্ছেদ কার্যক্রম পরিচালনার পূর্বে অবৈধ স্থাপনা, বালু ও ইটসহ অন্যান্য মালামাল নিজ দায়িত্বে অপসারণের জন্যস্ব স্ব মালিকদের অনুরোধ করাহয়।

অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক স্থাপনা উচ্ছেদসহ মালামাল নিলামের ব্যবস্থা করা।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital