বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পৌর নাগরিকরা যেন সুবিধা থেকে বঞ্চিত না হয়; পৌর প্রশাসক হেদায়েত উল্যাহ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৮:৩২ পিএম
পৌর নাগরিকরা যেন সুবিধা থেকে বঞ্চিত না হয়; পৌর প্রশাসক হেদায়েত উল্যাহ

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার নবাগত প্রশাসক হেদায়েত উল্ল্যা’র সাথে ছেংগারচর বাজারের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও ছেংগারচর পৌর বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে উন্নয়নমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) সকালে ছেংগারচর পৌর ভবনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- পৌর নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান খঁন, পৌর নির্বাহী প্রকৌশলী মো. তফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজি, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. বেনজির আহমেদ, ছিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক পাটোয়ারী, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্ল্যা দর্জি, ছেংগারচর পৌর বণিক সমিতির সভাপতি গিয়াসউদ্দিন বেপারি, সাধারণ সম্পাদক আবু ইউসুফ লস্কর, সহ-সভাপতি জুয়েল আহাম্মেদ, সদস্য আলাউদ্দিন মিয়াজী, মো. মিন্টু, নুর মোহাম্মদ খাঁন, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজি, সাংগঠনিক সম্পাদক জামান সরকার, সাবেক কাউন্সিল বোরহান উদ্দিন প্রধান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, সাংবাদিক মমিনুল ইসলাম, জাকির হোসেন বাদশা, ব্যবসায়ী চাঁন মিয়া প্রধান, সফিকুল ইসলাম, নাছির খাঁন, নাজির ভান্ডারী, পৌর যুবলীগ নেতা ওমর খাঁন, শাহাদাৎ খাঁন, হারিজ খাঁন, মিল্টন সরকার, মাহফুজ সিকদার। এসময় পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ছেংগারচর পৌরসভার প্রশাসক হেদায়েত উল্ল্যা বলেন, পৌরসভা এলাকার কোন নাগরিক যেন তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত না হয়। নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে সকল কর্মকর্তারা স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। পৌর সভার সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

এসময় পৌর সভার এবং ছেংগারচর বাজারের বিভিন্ন সমস্যা ও সমাধানের কথা উল্লেখ্য করেন বক্তারা।
ব্যবসায়ীরা বলেন, আমরা সরকারের আইন মেনে ব্যবসা পরিচালনা করে আসছি। সরকারের নীতির সাথে সমন্বয় রেখে ভ্যাট ও ট্যাক্স দিয়ে বৈধ ভাবে ব্যবসা পরিচালনা করছি। আমরা সরকারকে ভ্যাট ও ট্যাক্স দিতে সব সময় প্রস্তুত।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital